এক্সপ্লোর

Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত

Rakhi Sawant on Marriage: রাখী সবন্ত যে বিতর্কিত চরিত্র বলিউড ইন্ডাস্ট্রিতে, তা বলাই যায়। বিভিন্ন সময়ে, বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি।

কলকাতা: সালটা ছিল ২০০৯। সেই সময়ে একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয়েছিল, অভিনব একটি শো। শো-টির শুরু হয়েছিল রাখী সবন্ত (Rakhi Sawant)-কে দিয়ে। এরপরে এই শো-তে দেখা গিয়েছিল, রাহুল মহাজন (Rahul Mahajan) এবং রতন রাজপুতকে (Ratan Rajput)-কে। নন ফিকশন এই শো-টি ছিল, বেশ অন্যরকম। এই শো-এর যিনি বিজেতা হবেন, তাঁর গলাতেই মালা দেবেন, যাঁকে ঘিরে এই শো। কোনও রিয়্যালিটি শো নয়, বাস্তব জীবনেই জয়ী প্রতিযোগীকে বিয়ে করবেন সেই তারকা। এই শো-এর হাত ধরেই বিয়ে হয়েছিল রাখী সবন্তের। ইলেশ পারুজানওয়ালা (Elesh Parujanwala) নামে এক ব্য়বসায়ীর গলায় মালা দিয়েছিলেন রাখী। তিনিই এই শো-এর বিজেতা হয়েছিলেন। রাখীর সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল ইলেশের।  পরবর্তীতে অবশ্য রাখী এবং ইলেশের বিচ্ছেদ হয়ে যায়। আর এতদিন পরে, এই শো নিয়ে মুখ খুললেন রাখী।

বিয়ের দিকে মন ছিল না, তাহলে কেন স্বয়ংম্বর করেছিলেন রাখী?

রাখী সবন্ত যে বিতর্কিত চরিত্র বলিউড ইন্ডাস্ট্রিতে, তা বলাই যায়। বিভিন্ন সময়ে, বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু ইলেশের সঙ্গে বাগদান নয়, এরপরেও ২ বার বিয়ে করেছিলেন রাখী, তবে কোনও সম্পর্কই টেঁকেনি। এছাড়াও গুঞ্জন রয়েছে তিনি আরও একটি বিবাহ করেছিলেন। কিন্তু ইলেশের সঙ্গে যদি এত কম সময়ে বিচ্ছেদ হয়ে যাওয়ারই ছিল, তাহলে কেন ১৬ জনের মধ্যে থেকে মনের মানুষ হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন রাখী? অবশেষে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাখী বলেন, 'আমি তো বর খুঁজতে স্বয়ংম্বরে গিয়েছিলাম। কিন্তু যে সমস্ত ছেলেদের জোগাড় করে আনা হয়েছিল, তারা সবাই স্ট্রাগলার। সেই সময়ে আমার বয়স খুব কম ছিল, আমি টিনএজার ছিলাম বলা যায়। আমার সেই সময়ে বলিউডে কাজ পাওয়াই লক্ষ্য ছিল।'

রাখী সবন্ত আরও বলেন, 'সেই সময়ে আমি ভাড়াবাড়িতে থাকতাম, আমার বাড়ি করার জন্য টাকার দরকার ছিল। আমি স্বয়ংম্বরে গিয়েছিলাম যাতে আমার হাতে যথেষ্ট টাকা আসে আর আমি একটা নিজের বাড়ি তৈরি করতে পারি। ভালবাসা খোঁজার দিকে আমার মন ছিল না সবসময়। প্রযোজক আর পরিচালক আমায় ওই স্বয়ংম্বরের চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন, কিন্তু আমার সেইদিকে মন ছিল না। আমি টাকা পাচ্ছিলাম, সেইদিকেই আমার মন ছিল।' প্রসঙ্গত, ইলেশের সঙ্গে বাগদান সারার পরে, তাঁর সঙ্গে একত্রবাস করতেন রাখী। সেখানেই তাঁদের মতের অমিল শুরু, এবং বিচ্ছেদ। পরবর্তীকালে রাখী জানান যে, তিনি ফের স্বয়ম্বর আয়োজন করতে চান।

আরও পড়ুন: News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
Advertisement

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget