এক্সপ্লোর

Vijay Rashmika Wedding: রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে 'বেজায় ভয় পেয়েছিলেন' বিজয় !

Virosh Wedding: বিয়ের আগে পর্যন্ত 'সম্পর্ক' একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন রশ্মিকা এবং বিজয়। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখে অনুরাগীদের বুঝতে বাকি ছিল না যে মাঝেমধ্যেই একসঙ্গে বেড়াতে যান তাঁরা।

Vijay Rashmika Wedding: রশ্মিকা মান্দানার গলায় মঙ্গলসূত্র পরাতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা ! এমনটা সত্যিই হয়েছে। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে চারহাত এক হয়েছে রশ্মিকা-বিজয়ের। তাঁদের বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার সর্বত্র। আর এর সঙ্গে সঙ্গেই নতুন করে ভাইরাল হয়েছে বিজয় এবং রশ্মিকার বিখ্যাত ছবি 'গীতা গোবিন্দম'- এর একটি দৃশ্য। সেখানেও দেখা গিয়েছে বিয়ে হচ্ছে রশ্মিকা এবং বিজয়ের। ২০১৮ সালে এই রোম্যান্টিক ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন বিজয় এবং রশ্মিকা। বক্স অফিসে দুরন্ত সাফল্য পেয়েছিল এই সিনেমা। পরে হিন্দিতেও ডাবিং হয় এই ছবিটির। 

এই সিনেমার বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়েই ভয় পেয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। 'গীতা গোবিন্দম'- এর একটি দৃশ্যে দেখা গিয়েছে, রশ্মিকার গলায় মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছেন বিজয়। এই দৃশ্যে অভিনয় করতে গিয়েই একটু ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। ঠিক কী ঘটেছিল? এই ছবির প্রচার করার সময় একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বিজয়। অভিনেতার কথায়,  'বিয়ের মণ্ডপে বসে থাকা অবধি ঠিক ছিল। কিন্তু একটা দৃশ্য ছিল যেখানে আমায় রশ্মিকার গলায় মঙ্গলসূত্রর তিনটে গিঁট বাঁধতে হত। আমি জানতাম ওটা শুধুই সিনেমার একটা দৃশ্য। কিন্তু তাও মনে হচ্ছিল এটা কী হচ্ছে? একদিকে সিল্কের শাড়ি পরে বসে রয়েছে রশ্মিকা। আমিও ট্র্যাডিশনার ধুতি পরেছি। সব দেখে মনে হচ্ছে একদম আসল বিয়ে। ফুল, বাকি সব সাজসজ্জা একদম ঠিক ছিল। এরপর আমায় ওরা বলল মঙ্গলসূত্র পরিয়ে শট দিতে হবে। আমি রশ্মিকাকেও বলেছিলাম এটা খুব অদ্ভুত। ওর অবশ্য ওটা স্ক্রিনে তৃতীয়বার বিয়ে হচ্ছিল, তাই ওর কোনও অসুবিধা হয়নি।' 

'গীতা গোবিন্দম'- এর সময় থেকে কানাঘুষো শোনা গিয়েছিল রশ্মিকা এবং বিজয়ের দুর্দান্ত 'কেমিস্ট্রির' কথা। যদিও শোনা যায় ২০২১ সাল থেকে নাকি সম্পর্কে ছিলেন দুই তারকা। তবে নিজেদের সম্পর্ক বিয়ের আগে পর্যন্ত একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন রশ্মিকা এবং বিজয়। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখে অনুরাগীদের বুঝতে বাকি ছিল না যে মাঝেমধ্যেই একসঙ্গে বেড়াতে যান বিজয় এবং রশ্মিকা। এতদিন সম্পর্ক গোপন রাখলেও ২০২৬- এর ফেব্রুয়ারিতে বিয়ের কথা সোশ্যাল মিডিয়াতেই ঘোষণা করেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। কাছের মানুষদের নিয়ে উদয়পুরে একেবারে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন দুই তারকা। বিজয় এবং রশ্মিকার বিয়ের সাজ-পোশাক এখন সকলের চর্চার বিষয়। ট্র্যাডিশনার সাজে বর-কনে দু'জনকেই বিয়ের আসরে লাগছিল মায়াবী, মোহময়ী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
Advertisement

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget