এক্সপ্লোর

Vijay-Rashmika: পরিবেশন করা হবে জাপানি খাবার, থাকছে 'নো ফোন পলিসি'.. বিজয়-রশ্মিকার বিয়েতে অবাক করা সব নিয়ম!

Rashmika Mandanna-Vijay Deverakonda: বিজয় আর রশ্মিকার বিয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এই বিয়ের বিশেষ মেনু। অতিথিদের জন্য ভারতীয় খাবারের পরিবর্তে পরিবেশন করা হবে জাপানি খাবার

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)। উদয়পুরে একেবারে অন্তরালে, একটি রিসর্টে আয়োজন করা হয়েছে 'বিরোশের বিয়ে'-র। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই নামের কথা প্রকাশ করেছেন নায়ক নায়িকা। ২৬শে ফেব্রুয়ারি, মেমেন্টোজ বাই আইটিসি হোটেলস-এই বসবে বিজয় আর রশ্মিকার রাজকীয় বিয়ের আসর। তবে এই বিয়েতে রয়েছে একাধিক অবাক করা নিয়ম। যেমন খাবার মেন্যুতে চমক রয়েছে, তেমনই এই বিয়েতে উপস্থিত থাকতে গেলে মেনে চলতে হবে এক গাদা নিয়ম। সেগুলি কী কী? নজর রাখা যাক সেইদিকে। 

বিজয় আর রশ্মিকার বিয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এই বিয়ের বিশেষ মেনু। অতিথিদের জন্য ভারতীয় খাবারের পরিবর্তে পরিবেশন করা হবে জাপানি খাবার। সম্প্রতি রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় প্রি-ওয়েডিং সেলিব্রেশনের একটি ঝলক শেয়ার করেছেন। ছবিতে সজ্জিত টেবিল, হালকা আলো এবং সুন্দর সাজ দেখা গিয়েছে। গোলাপী লিলি এবং হালকা সবুজ রঙের হাইড্রেন্জা ফুল দিয়ে সজ্জিত টেবিলটি আপেল এবং আঙ্গুর দিয়ে সাজানো হয়েছিল, যেন কোনও বিলাসবহুল পার্টি। মেন্যু কার্ডে জাপানি খাবারের নাম লেখা ছিল। সেই থেকে অনুমান করা যায় যে এই বিয়েটি একটু অন্যরকম এবং বিশেষ হতে চলেছে।

বিজয় আর রশ্মিকা এই বিয়েকে একেবারে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তাঁরা চাননি এই বিয়ের কোনও ছবি অন্য কারও মাধ্যমে প্রকাশ্যে আসুক। এই বিয়েতে শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বিশেষ বন্ধুরাই উপস্থিত থাকবেন। বিয়েতে কোনও রকম মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ ব্যক্তিগতভাবে মোবাইল ফোনে ছবি বা ভিডিও তুলতে পারবেন না। অতিথিদের গোপনীয়তা বজায় রাখার জন্য এনডিএ-ও স্বাক্ষর করানো হচ্ছে, যাতে বিয়ের কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস না হয়।

বিজয় আর রশ্মিকার প্রেমের শুরু, ২০১৮-তে। 'গীতা গোবিন্দম' ছবিতে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন। ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এরপর তাঁরা 'ডিয়ার কমরেড'-এও একসঙ্গে দেখা দেন। অন-স্ক্রিন জুটি ধীরে ধীরে অফ-স্ক্রিনেও আলোচনায় আসতে শুরু করে। যদিও তাঁরা কখনও তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করেননি। তাঁদের বিয়ের কানাঘুষো শুরু থেকেই অনুরাগীরা ভীষণ আগ্রহী ছিলেন। অবশেষে সেই খবরে সিলমোহর দেন খোদ এই জুটিই। আগামীকালই উদয়পুরে বিয়ের আসর বসবে রশ্মিকা আর বিজয়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget