Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
Rashmika Mandhana News: রশ্মিকা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, কিরিক পার্টি ছবির হাত ধরে, ২০১৬ সালে। সেই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত

- রশ্মিকা মন্দানাকে নিয়ে বিয়ে ও মেহেন্দি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
- রশ্মিকা ও রক্ষিতের পুরনো কথোপকথনের ক্লিপিং ভাইরাল হওয়ায় অভিনেত্রী ক্ষুব্ধ।
- ব্যক্তিগত পেজ থেকে বিকৃত তথ্যের প্রচার, আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা।
- অভিনেত্রী জানান, আট বছর ধরে নানা হেনস্থার শিকার হয়েছেন তিনি।
কলকাতা: তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই, কার্যত স্বপ্নে ভেসেছিলেন তাঁর অনুরাগীরা। কেবল সৌন্দর্য্য নয়, রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) আর বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda)-র জুটিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তাঁদের কখনও তুলনা করা হয়েছে, রাম আর সীতার সঙ্গে, কখনও আবার তুলনা করা হয়েছে, শিব-পার্বতীর সঙ্গে। তবে তাঁদের মেহেন্দির ছবি প্রকাশ্যে আসতে আবার শুরু হয়েছেন বিতর্ক। তবে এবার, ফাঁস হয়ে গেল রক্ষিতের সঙ্গে তাঁর পুরনো কথোপকথন!
কে এই রক্ষিত? রশ্মিকা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, কিরিক পার্টি ছবির হাত ধরে, ২০১৬ সালে। সেই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেখান থেকেই প্রেম শুরু রশ্মিকা আর রক্ষিতের। গোপন ছিল না তাঁদের প্রেম, বাগদান পর্যন্ত সেরে ফেলেন তাঁরা। তবে শেষমেষ পরিণতি পায়নি তাঁদের সম্পর্ক। বাগদানের পরেও প্রেম ভেঙে যায় রক্ষিত আর রশ্মিকার। এরপরে একটা সময়ে রশ্মিকা ইন্ডাস্ট্রিতে কার্যত কাজ পাচ্ছিলেন না। রশ্মিকার সঙ্গে তাঁর সম্পর্ভ ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তবে সেই সময়েই, রশ্মিকার কাছে একটি বলিউডের দরজা খুলে যায়।
তবে এই সমস্ত এখন অতীত। বিয়ের পরে রশ্মিকা এই সমস্ত বিতর্ক এড়িয়েই থাকতে চেয়েছিলেন। কিন্তু তা আর হল কই। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, রশ্মিকা আর রক্ষিতের কথোপকথনের একটি ক্লিপিংস। আর সেই কথা প্রকাশ্যে আসতেই, ফুঁসে ওঠেন রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত পোস্ট করেছেন তিনি। লিখেছেন, 'গত ৮ বছর ধরে আমায় অনেক হেনস্থার চেষ্টা করা হচ্ছে। আমার ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু চুপ থেকেছি। নিজেকে ভাল রাখার চেষ্টা করেছি, চেষ্টা করেছি যাতে সব ঠিক হয়ে যায়।
তিনি আরও লিখেছেন, 'গত চব্বিশ ঘণ্টায় যে অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে, সেটা অনেকটা বিকৃত ও কিছু ব্যক্তিগত পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আমি ভাবছি, মানুষ কীভাবে এত দূর যেতে পারে! যাঁরা এই সমস্ত কথা ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্য়বস্থা নেওয়া হবে। এতদিন চুপ ছিলাম কিন্তু আর নয়। মানুষ আমায় ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছেন। এবার যথাযথ ব্যবস্থা নেব।' সম্প্রতি বিমানবন্দরে দেখা যায় রশ্মিকাকে , তবে তিনি পাপারাৎজিদের জন্য় পোজ দেননি, বরং মুখ ঢেকে বেরিয়ে যান।
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026
























