এক্সপ্লোর

Rituparna Sengupta: ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?

Tollywood New Film: এই সিনেমায় রাজনন্দিনী পালের সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছিলেন অমর্ত্য। তবে এবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।

কলকাতা: বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে আসছেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অর্মত্য রায় (Amartya Ray)। ছবির পরিচালনা করছেন, চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। দীর্ঘদিন থেকে ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় করছেন চৈতি। পাশাপাশি তিনি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন বছরের পর বছর। তবে এবার, পরিচালনায় পা রাখছেন চৈতি। তাঁর পুত্র অমর্ত্য অবশ্য ইতিমধ্যেই সিনেমায় অভিনয় করে ফেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, 'উড়নচণ্ডী' ছবিটি। এই সিনেমায় রাজনন্দিনী পালের সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছিলেন অমর্ত্য। তবে এবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। আর তাঁর বিপরীতে দেখা যাবে এক দুঁদে অভিনেত্রীকে। ঋতুপর্ণা সেনগুপ্তকে। নতুন এই ছবির নাম, 'নেভার মাইন্ড' (Never Mind)। ছবিটির প্রযোজনা করছে, 'ভাবনা আজ ও কাল' প্রযোজনা সংস্থা।

নিজের চরিত্র নিয়ে কী বলছেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

এই সিনেমা নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন, 'বর্তমানে বাংলা ছবি নিয়ে যা যা কাজ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে, 'নেভার মাইন্ড' ছবিটা আমার ছকভাঙা বলে মনে হয়েছে। দিনরাত এই ছবির চিত্রনাট্য নিয়ে, লুক নিয়ে খেটেছি যাতে এটা শুধু বাংলা সিনেমা নয়, বিশ্বমানের সিনেমার মতোই অনুভূতি দেয় দর্শকদের। 'জেন জি' থেকে শুরু করে পুরনো প্রজন্ম.. সমস্ত প্রজন্মের মধ্যেই আমরা একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করছি। আমাদের ছবিটা পার্ক স্ট্রিটের গল্প বলে। পাশাপাশি এই সিনেমাটাকে মিউজিক্যাল ফিল্মও বলা যায়। সিনেমাটিতে গানের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সিনেমায় আমার চরিত্রের নাম, তৃণা লাহিড়ি। আমি চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে নিজের সেরাটা দিতে।'

পরিচালনায় পা রেখে, কী বলছেন চৈতি ঘোষাল?

সিনেমা নিয়ে অমর্ত্য বলছেন, ' নেভার মাইন্ড' সিনেমাটার মধ্যে ভালবাসা রয়েছে, চেষ্টা রয়েছে, ঘুমহীন রাত রয়েছে... আর বহু বহু মানুষের খাটনি রয়েছে। আর এবার, এই সিনেমাটা কলকাতার, কলকাতাবাসীদের।' এই সিনেমার হাত ধরেই পরিচালনায় পা রাখলেন চৈতি ঘোষাল। এই ছবি পরিচালনা নিয়ে তিনি বলছেন, 'নেভার মাইন্ড ছবিটার হাত ধরে আমি পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করলাম। একজন পরিচালক ঠিক যেমন একটি সিনেমা পরিচালনার স্বপ্ন দেখে, এই ছবিটা ঠিক তেমনই। ক্রিকেটে একটা কথা রয়েছে না, ক্যাপ্টেন তবেই ভাল হয়, যদি তার টিমটা ভাল হয়। আমি এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করি। আমি খুব ভাল একটা টিম পেয়েছি। এই সিনেমায় যাঁরা যাঁরা কাজ করেছেন, শিল্পী থেকে শুরু করে কলাকুশলীরা.. প্রত্যেকেই অনবদ্য'।

আরও পড়ুন: Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget