এক্সপ্লোর

Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

Ritwick Chakraborty reacts on Swarup BIswas arrest: ঋত্বিক বলেন, 'তারা যখনই কিছু করতেন সেখানে লিখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছে'

কলকাতা: দিনের পর দিন টালিগঞ্জে দাপিয়ে বেড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। ফেডারেশন চালানোর নামে কার্যত হাতে মাথা কেটেছেন বলে অভিযোগ। এবার তোলাবাজি, শ্লীলতাহানির মতো অভিযোগে সেই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই, বেরোতে শুরু করেছে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ। মুখ খুলেছেন জিতু কমল (Jeetu Kamal), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-র মতো অভিনেতারা। এর আগে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত শেয়ার করে নিয়েছিলেন জিতু আর ঋত্বিক ২ জনেই। এদিন স্বরূপ বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন, ঋত্বিক। কী বললেন তিনি?

স্বরূপ বিশ্বাস প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী

এদিন ঋত্বিক বলেন, 'তারা যখনই কিছু করতেন সেখানে লিখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছেন। স্বস্তির নিঃশ্বাস্ত বটেই, কারণ ভয়ের পরিবেশ একটা তো ছিল বটেই। এবং তার সাথেই ছিল থ্রেট কালচার। আমি মনে করি, স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই অনুপ্রাণিত হয়েই করেছেন। কারণ ওঁরা তো সব জায়গাতেই লিখতেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়..' আমার বিশ্বাস ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কিছুই করতেন না।' সোশ্যাল মিডিয়াতে হামেশাই ঋত্বিকের পোস্টে রাজনৈতিক ছোঁয়া থাকে। বিভিন্ন সময়ে, নাম না করে বিভিন্ন মজার পোস্ট করেন ঋত্বিক। তবে এবার, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পের সাফ জবাব দিলেন তিনি।

স্বরূপ বিশ্বাস সম্পর্কে জিতু কমল

আজ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জিতু কমল বলেন, 'এ তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে.. কোথা থেকে কত টাকা নিয়ে কাজ দেওয়া হত.. শিল্পীদের সঙ্গে প্রযোজকদের সমস্যা তৈরি করা হত ইচ্ছাকৃত। ফেডারেশনের সভাপতি এবং ইমপার সভাপতি, তাঁরা প্রযোজকের কাছে টাকা চাইতেন। বলতেন, মিটিয়ে দেব গন্ডোগোল। আর্টিস্টদের ফোন করে বলতেন, 'ডেটটা দিয়ে দাও।' তাঁরা প্রোগ্রামার না ডিরেক্টর যে তাঁরা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গেই হয়েছে।' জিতু আরও বলেন, 'অনেক ছবি নামিয়ে দেওয়া হয়েছে। 'অরণ্যের প্রাচীন প্রবাদ' বলে আমার একটি সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে। জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। ফোরামের মিটিংয়ে মাইক্রোফোন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে! একজন কথা বলছেন.. তাঁর কথার মধ্যে যদি এতটুকু আভাস থাকে যে, এই কথাটা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেতে পারে বা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে.. মাইক্রোফোনটা কেড়ে নিত। তাঁরা আজ উত্তর দেবেন না? তাঁরা তো ফোরামের মেম্বার। অন্যান্য গিল্ডের মেম্বার। এইরকম অহরহ.. প্রচুর ঘটনা রয়েছে।'

আরও পড়ুন: Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Advertisement

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget