এক্সপ্লোর

Rupa Ganguly: রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা

Rudranil Ghosh: ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শিল্পীদের কাজের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই 'মুক্ত' হল শিল্পের ভাষা। সরকারি সিনেমা হলে দেখানো হল, বিজেপি বিধায়ক ও অভিনেতা রূপা গঙ্গাোপাধ্যায় (Rupa Ganguly) থেকে রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ছবি। 'লবিবাজি’ খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিওপাড়া। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। 

নন্দনে রূপা-রুদ্রনীলের ছবি

শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI’র ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি 'প্রত্যাবর্তন'ও। 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটি তৈরি হয় ২০২১ সালে। কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগ আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনও সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হল নন্দনে। 'প্রত্যাবর্তন' ছবির পরিচালক সমর্পণ সেনগুপ্ত বলছেন, 'কখনও ভাবিনি নন্দনে আমাদের ছবি দেখানো হবে।'

কী বলছেন ছবি কলাকুশলীরা?

'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিতে অভিনয় করেছেন, রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পায়েল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শিবপুরের অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলছেন, 'আগেই সব নবান্নর নির্দেশে। কাস্টিং থেকে রিলিজ সব হত। যোগ্যতা দেখা হত না। এখন যোগ্যতা অনুযায়ী হবে। যারা এসব করেছেন, এখন ঠিক হয়ে যান, মানুষ আপনাকে ঠিক করে দেবে।' অভিনেতা ঋষভ বসু আবার জানিয়েছেন, আরজি কর আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন বলে তাঁকে কাস্টিং করা হত না। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলছেন, 'সিনিয়র লোকেদের পাত্তা দিত না। জুনিয়ররা ছড়ি ঘোরাত।' সঙ্গীত শিল্পী ও অভিনেতা  শিলাজিৎ মজুমদার বলছেন, 'পার্টি বুঝি না। আমি চাইব, এর মুখ ওর মুখ করিস না। সিনেমার হোর্ডিং থাকুক'।

রাজনীতি 'মুক্ত' টলিপাড়া?

তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ, 'ব্যান' রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর 'শাসকের শাসন' থেকে, 'বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য'! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিওপাড়ার একাংশ। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা আসেন বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে ৬ হাজার ১৩ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনেকেই জানতে আগ্রহী, তাহলে কি 'বিশ্বাস ব্রাদার্সে'র প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? কারণ যাই হোক, 'লবিবাজি’ খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিওপাড়া। 

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...

y

Advertisement

সেরা শিরোনাম

Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
Satabdi Roy: 'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
Satabdi Roy: 'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
Advertisement

ভিডিও

Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? ABP Ananda Live
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget