এক্সপ্লোর

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

Bollywood Movie Ramayana: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী নিজের অভিনয় দক্ষতার জোরে দেশের শীর্ষ তারকাদের সারিতে জায়গা করে নিয়েছেন।

বলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি 'রামায়ণ'। যা নিয়ে সিনে প্রেমীদের মধ্যে চর্চার অন্ত নেই। এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে এ বছরের নভেম্বরে। সেখানে রণবীর কাপুরকে দেখা যাবে রামের ভূমিকার। আর সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে (Sai Pallavi)। দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী নিজের অভিনয় দক্ষতার জোরে দেশের শীর্ষ তারকাদের সারিতে জায়গা করে নিয়েছেন। পরিচালক নীতিশ তিওয়ারির মেগা প্রজেক্ট 'রামায়ণ'-এ তাই সীতার চরিত্রে অভিনয়ের সুযোগও পেয়েছেন তিনি। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিরাট। তবে তাঁর পেছনে রয়েছে এক কঠোর পরিশ্রমের ইতিহাস। একসময় যিনি ছিলেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) সিনেমার জুনিয়র আর্টিস্ট, আজ তিনি ৪,০০০ কোটি টাকার মেগা বাজেট চলচ্চিত্রের মূল চরিত্রে।

২০০৮ সালে কঙ্গনা রানাওয়াত ‘ধাম ধুম’ (Dhaam Dhoom) ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন। সেই ছবিতে কঙ্গনার পেছনে একজন সাধারণ জুনিয়র আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিল সাই পল্লবীকে। ছবিতে কঙ্গনার চরিত্র 'শেনবা'-র বন্ধুর একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে পল্লবী নিজেই জানান, তখন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন এবং পরিচিত একজনের সূত্রে ছবিটিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে একটা ছোট্ট ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।

জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার কয়েক বছর পর ২০১৫ সালে আলফন্স পুথরেনের মালয়ালম রোমান্টিক ছবি ‘প্রেমম’ (Premam)-এর মাধ্যমে ডেবিউ হয় তাঁর। ছবিতে 'মলার' চরিত্রে তাঁর সাবলীল অভিনয় রাতারাতি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় এবং তিনি সেরা মহিলা ডেবিউ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ফিদা’, ‘কালী’, ‘শ্যাম সিংহ রায়’, ‘গার্গী’, ‘অমরন’ এবং ‘থান্ডেল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার অন্যতম সফল অভিনেত্রী।

বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেত্রী (ছবি প্রতি ফি আনুমানিক ৩ কোটি টাকা) অভিনয় করছেন নীতিশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ। এতে রামের চরিত্রে যেমন রয়েছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল। বিশাল ক্যানভাসে তৈরি এই চলচ্চিত্রে সীতার মতো একটি পবিত্র ও ঐতিহাসিক চরিত্রে সাই পল্লবীর নির্বাচন তাঁর অসাধারণ অভিনয় দক্ষতারই প্রমাণ দেয়।

একটি তামিল অ্যাকশন থ্রিলারে কঙ্গনা রানাওয়াতের পেছনের ভিড়ে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটা আজ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজেটের ছবিতে সীতা। এই পথটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মেকআপ এর প্রতি সাই এর মোহ নেই। তাঁর প্রাকৃতিক সৌন্দর্যই সকলকে আকৃষ্ট করে। নিজের নিষ্ঠা ও সহজাত অভিনয় দিয়ে সাই পল্লবী প্রমাণ করেছেন যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রির শূন্য থেকে শীর্ষে পৌঁছানো সম্ভব।

 

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
Uttam Kumar Birthday: জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও
জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও
Rituparna Sengupta: শাড়ির আঁচলে আঁকা, 'এই পথ যদি না শেষ হয়'.. উত্তমকুমারের জন্মদিনে ঋতুপর্ণার অভিনব শ্রদ্ধা নিবেদন
শাড়ির আঁচলে আঁকা, 'এই পথ যদি না শেষ হয়'.. উত্তমকুমারের জন্মদিনে ঋতুপর্ণার অভিনব শ্রদ্ধা নিবেদন
Advertisement

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget