Salim Khan: হাসপাতালে ভর্তি, রাখতে হচ্ছে ভেন্টিলেশনে! কেমন আছেন সেলিম খান? কবে ছাড়া পাবেন?
Salim Khan Health Update: হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনে রাখতে হচ্ছে অভিনেতাকে। তবে আগামীকাল তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হবে

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেলিম খান (Salim Khan)। গত মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্ষীয়ান চিত্রনাট্যকার ও অভিনেতাকে দেখতে হাসপাতালে অনেক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনেক তারকাই ভিড় জমিয়েছেন। তবে অনুরাগীরা প্রত্যেকেই জানতে চান, কেমন আছেন সেলিম খান? সেই প্রসঙ্গে এখনও মুখ খোলেনি লীলাবতি হাসপাতালের কেউই। সম্প্রতি প্রবীণ চিত্রনাট্যকার অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে মুখ খুলল লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনে রাখতে হচ্ছে অভিনেতাকে। তবে আগামীকাল তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হবে। তাঁর সুস্থ হতে সময় লাগবে। আগামীকাল সকাল প্রায় ৮টায নাগাদ, চিকিৎসক সঞ্জীব চোপড়া সেলিম খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন। লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা সেলিম খানের স্বাস্থ্য সম্পর্কে মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানিয়েছেন যে, তাঁকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেলিম খানের চিকিৎসা করছেন যে চিকিৎসক, সেই জলিল পারকার জানিয়েছেন, তাঁর সামান্য মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।
মেডিকেল বুলেটিনে সেলিম খানের হাসপাতালে হওয়া সমস্ত পরীক্ষার বিষয়েও জানানো হয়েছে। চিকিৎসক বলেছেন, তাঁর এমআইআর, সিটি স্ক্যান এবং ব্লাড টেস্ট করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে তাঁর ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন যে, ডাঃ বিনয় চ্যাভান (নিউরোলজিস্ট), ডাঃ অজিত মেনন (কার্ডিওলজিস্ট) এবং ডাঃ নিতিন ডাঙ্গে (নিউরোসার্জন) এবং ডাঃ বিনীত আহলুওয়ালিয়ার টিম সেলিম খানের চিকিৎসা করছেন। জানিয়েছেন যে সেলিম খানের অবস্থা স্থিতিশীল, যদিও তিনি এখনও আইসিইউ-তে আছেন এবং ভেন্টিলেটরে রয়েছেন। তাঁকে আগামীকাল ভেন্টিলেটর থেকে সরানো হবে তাঁকে। বয়সের কারণে তাঁর সুস্থ হতে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে।
সেলিম খানকে মঙ্গলবার সকাল ৮টায নাগাদ চিকিৎসক সঞ্জীব চোপড়া লীলাবতী হাসপাতালে ভর্তি করেন। সেলিম খানকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন না, তবে তাঁর রক্তচাপ বেশি ছিল, সামান্য রক্তক্ষরণ হয়েছিল। সেই কারণেই নিরাপত্তার জন্য তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। চিকিৎসক আরও জানিয়েছেন, সেলিম খানের কোনও অস্ত্রোপচার হয়নি, তাঁর সামান্য রক্তক্ষরণ হয়েছিল এবং তিনি ওষুধে সেরে উঠছেন। প্রসঙ্গত, প্রথমে সেলিম খানকে আগামীকাল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এখন তিনি সুস্থ হওয়ার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।























