এক্সপ্লোর

Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে

Salman Khan: আজ ভোরে সলমন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, একটি ভিডিওর ঝলক

কলকাতা: আগামীদিনের সলমন খানকে (Salman Khan) দেখা যাবে, নতুন সিনেমা 'মাতৃভূমি' (Maatrubhumi) ছবিতে। এই সিনেমার টুকরো টুকরো ঝলক ইতিমধ্যেই দর্শকদের জন্য প্রকাশ্যে নিয়ে এসেছন তিনি। কিন্তু দীপাবলির আগে, অনুরাগীদের চমকে দিয়ে 'মাতৃভূমি' ছবির নতুন গান প্রকাশ্যে আনলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন গান, 'তেরি সেক্সি বিউটি' প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হলেন বলিউডের 'ভাইজান'। সাজিদ খানের সুর দিয়ে, এই গানটি গেয়েছেন সলমন খান নিজেই। কিন্তু এই গানের কথা থেকে শুরু করে, সলমনের পোস্ট.. সমস্তকিছু সেই সোশ্যাল মিডিয়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। এমন কি ছিল সেই গানে? 

সলমনে গানে কেন আপত্তি?

আজ ভোরে সলমন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, একটি ভিডিওর ঝলক। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, 'ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দু'পেগ হয়ে গিয়েছে। এ বার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!' সলমন ফের গান গেয়েছেন, এই বিষয়টি নিয়ে অবশ্য মুগ্ধ তাঁ অনুরাগীরা। তাঁরা সলমনের গানের প্রশংসাই করেছেন অনেকে। তবে অনেকে আবার এই গানের ভাষা নিয়ে আপত্তি জানিয়েছেন। অনেকেই বলেছেন, 'বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে গানের এই ধরণের কথা ব্যবহার করা হয়েছে কেন! এক জাতীয় বীরের চরিত্রকে কী বানিয়ে দেওয়া হল!' গানের লাইনে রয়েছে, 'তেরি সেক্সি বিউটি কা ফ্যান বন গয়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বন গয়া হুঁ'..  প্রসঙ্গত এই সিনেমায় রয়েছেন, চিত্রাঙ্গদা সিংহও।

অন্যদিকে সলমনের গান আপলোড করার সময় নিয়েও অনেকে রসিকতা করেছেন। অনেকেই 'ভাইজান'-কে পরামর্শ দিচ্ছেন, সঠিক সময়ে ঘুমোতে যাওয়ার। সমস্ত পোস্ট এভাবে ভোরবেলা কেন আপলোড করেন সলমন... সেটাই জানতে চেয়েছেন।

 

আরও পড়ুন: Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!

      

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Advertisement

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget