Sanjay Leela Bhansali: হঠাৎ হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা ভন্সালী? কী জানাচ্ছে তাঁর টিম?
Bollywood News: সঞ্জয় লীলা ভন্সালীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, মোটেই হৃদরোগে আক্রান্ত হননি পরিচালক

কলকাতা: হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali)। তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গতকাল, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ৬৩ বছরে পা দিয়েছেন, সঞ্জয় লীলা ভন্সালী। আর তার পরের দিনই এই খবর ছড়িয়ে পড়ে যে, অসুস্থ হয়ে পড়েছেন, সঞ্জয় লীলা ভন্সালী। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তবে পরিচালকের টিমের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কী জানানো হয়েছে তাতে?
সঞ্জয় লীলা ভন্সালীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, মোটেই হৃদরোগে আক্রান্ত হননি পরিচালক। তিনি হাসপাতালে গিয়েছেন বসে, তবে তিনি সেখানে ভর্তি হননি। তিনি কেবলমাত্র রুটিন চেক আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন। নিয়মিত সমস্ত চেক আপ করিয়ে তিনি ফিরে এসেছেন। পাশাপাশি এ ও জানানো হয়েছে যে, সঞ্জয় লীলা ভন্সালী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর কোনও শারীরিক সমস্যা হয়নি। পাশাপাশি টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরণের ভুল খবর যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়া হয়। পরিচালকের অসংখ্য অনুরাগী রয়েছেন বিশ্ব জুড়ে। সেই কারণেই এই ধরণের খবর বিব্রত করতে পারে পরিচালকের অনুরাগীদের।
গত বছর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রযোজনার সময় অসভ্য আচরণ এবং প্রতারণার অভিযোগে রাজস্থানের বিকানীরে চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ও আরও দুই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ যেখানে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে এই অভিযোগটি দায়ের করেছেন প্রতীক রাজ মাথুর। তাঁর অভিযোগে তিনি দাবি করেছেন যে সঞ্জয় লীলা বনশালী তাঁকে লাইন প্রযোজক হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন। কিন্তু পরে তা বাতিল (Sanjay Leela Bhansali) করা হয়। বিকানীর সদর সার্কল অফিসার বিশাল জঙ্গীদ এই তথ্য জানিয়েছেন। অভিযোগকারী আরও জানিয়েছেন যে বনশালী এবং তাঁর দুই দলের সদস্য তাঁকে লাইন প্রযোজক হিসেবে দায়িত্ব দেওয়ার পরে কোনও টাকা না দিয়েই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেন।
অভিযোগকারীর আরও দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ের সময় সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন, এর মধ্যে সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করার কাজও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যখন তিনি একটি হোটেলে ছবির টিমের সঙ্গে দেখা করতে যান, তাঁর সঙ্গে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ও অন্যরা নাকি দুর্ব্যবহার করেন বলেই তিনি জানিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনসালি, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে জালিয়াতি, ষড়যন্ত্র আর ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।























