এক্সপ্লোর

Sourav Ganguly: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!

Sourav Ganguly Biopic: একটা সময়ে শোনা গিয়েছিল, সৌরভের বাবার চরিত্রে দেখা যেতে পারে, ব্যোমান ইরানিকে। তবে জানা যাচ্ছে, ব্যোমান ইরানি নন, সৌরভের বাবার চরিত্রে থাকবেন, এক বাঙালি অভিনেতাই।

কলকাতা: জোরকদমে শ্যুটিং চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের। এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি বটে, কিন্তু প্রাথমিকভাবে এই ছবির টাইটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'। আন্তর্জাতিক এই তারকা যেহেতু বাঙালি, সেই কারণে তাঁর বায়োপিকে দেখা যাবে একাধিক বাংলার অভিনেতা অভিনেত্রীকে। আগেই জানা গিয়েছিল, এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাওয়ার কথা, অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)-কে। আর এবার প্রকাশ্যে এল, সৌরভের বাবার চরিত্রে থাকছেন কে? 

সৌরভের বাবা চরিত্রে বাঙালি অভিনেতা

একটা সময়ে শোনা গিয়েছিল, সৌরভের বাবার চরিত্রে দেখা যেতে পারে, ব্যোমান ইরানিকে। তবে জানা যাচ্ছে, ব্যোমান ইরানি নন, সৌরভের বাবার চরিত্রে থাকবেন, এক বাঙালি অভিনেতাই। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। অভিনেতা ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। একের পর এক উল্লেখযোগ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর এবার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বতই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। মূলত মুম্বই এবং কলকাতা এই ২টি জায়গায় শ্যুটিং হবে সিনেমাটির। সৌরভের বাড়ির সেট তৈরি করা হয়েছে মুম্বইতে। পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানে (Vikramaditya Motwane) ইতিমধ্যেই কলকাতায় এসে, বেশ কিছুদিন থেকে রেইকি করে গিয়েছেন। 

দীর্ঘ আলোচনা কাস্টিং নিয়ে, অবশেষে চূড়ান্ত রাজকুমার রাও

দীর্ঘ টালবাহানার পরে, শুরু হয়েছে এই সিনেমার শ্যুটিং। প্রযোজনা সংস্থা আর পরিচালকের সঙ্গে একাধিক মিটিং চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সিনেমার কাস্টিং চূড়ান্ত হতেও অনেকটা সময়ে লেগে গিয়েছে। শোনা গিয়েছিল সৌরভ নিজে নিজের চরিত্রের জন্য চেয়েছিলেন হৃত্বিক রোশনকে (Hrithik Roshan)। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে, সেই সময়ে হৃত্বিকের সঙ্গে পাকা কথা বলা যায়নি। জল্পনা তৈরি হয়েছিল রণবীর কপূর (Ranbir Kapoor)-কে নিয়েও। কিন্তু শেষে চূড়ান্ত হয় রাজকুমার রাও (Rajkumar Rao)-এর নাম। এই ছবির জন্য ইতিমধ্যেই কলকাতায় এসে কিছুটা সময় কাটিয়ে গিয়েছেন রাজকুমার। সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আরও কাছ থেকে চিনে নিতে চেষ্টা করেছেন। শ্যুটিংয়ের জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছেন রাজকুমার। কলকাতাতেও দীর্ঘ শ্যুটিং রয়েছে তাঁর। শোনা গিয়েছে, ছবিতে সৌরভের দাদা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বসু (Rahul Dev Bose)-কে। সৌরভের স্ত্রী ডোনার ভূমিকায় দেখা যাওয়ার কথা, তান্যা মানেকতলাকে।

আরও পড়ুন: Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

 

Advertisement

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
Actress Death: অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!
অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!
অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?
অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?
Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget