এক্সপ্লোর

Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী

Satakshi Nandy Tollywood: দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে অভিনয় করছেন শতাক্ষী, কখনও মনে হয়েছে, আরও ভাল চরিত্রে সুযোগ পেতে পারতেন?

কলকাতা: 'নধরের ভেলা'-র পরে, শুভেচ্ছাবার্তা, প্রশংসায় ভাসছেন তিনি। পর্দায় 'রূপা' যে এইভাবে দর্শকদের মনে ছাপ ফেলতে পারে, তা হয়তো এতদিন ভাবতেই পারেননি টলিউডের অনেক পরিচালক, প্রযোজকেরাই। আর এরমধ্যেই মুক্তি পাচ্ছে, তাঁর নতুন ছবি, 'পিঞ্জর'। সেই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবির অফার আসা থেকে শুরু করে, টলিউডে কাজ নিয়ে তাঁর ভাবনা.. এবিপি লাইভ বাংলার  (ABP Live Bangla) সঙ্গে মন খুলে কথা বললেন, অভিনেত্রী শতাক্ষী নন্দী (Satakshi Nandy)। 

'পিঞ্জর'-এ শতাক্ষীকে দেখা যাবে পারমিতার চরিত্রে। এই ছবির অফারও তাঁর কাছে এসেছিল খুব অদ্ভুতভাবেই। শতাক্ষী বলছেন, 'সালটা সম্ভবত, ২০২৩। সেই সময়ে আমি মুম্বইতে একটা কাজের জন্য গিয়েছিলাম। ১০-১৫ দিনের কাজ ছিল, কিন্তু তার মধ্যেই ঘাড়ে চোট পাই আমি। হাঁটাচলাও করতে পারতাম না, শুয়ে থাকতে হত সারাদিন। ভীষণ অস্থির লাগত। সেই সময়েই আমায় রুদ্রদা (রুদ্রজিৎ রায়) আমায় ছবিটি অফার করে। চিত্রনাট্য পড়া ছাড়া, সত্যিই তখন আর কোনও কাজ করতে পারছিলাম না। শুয়ে শুয়ে চিত্রনাট্যটা পড়ে, ২ দিনের মাথাতেই 'হ্যাঁ' বলে দিয়েছিলাম। যখন অসুস্থ হয়ে মুম্বইতে রয়েছি, কলকাতা ফিরতে পারছি না, কাজ করতে পারছি না.. প্রচন্ড চিন্তা হচ্ছে, সেই সময়ে 'পিঞ্জর' আমার কাছে তাজা দমকা হাওয়ার মতোই মনে হয়েছিল।'

পারমিতার চরিত্রটার ভিতর কী বিশেষত্ব ছিল, যা শতাক্ষীকে আকর্ষণ করেছিল? অভিনেত্রী বলছেন, 'পারমিতা একজন বিধবা। গ্রামের একটি স্কুলে শিক্ষকতা, ছোটদের দেখাশোনা করার দায়িত্ব তার ওপর। অল্পবয়সে বিধবা পারমিতা, নিজেকেই কিছু গন্ডির মধ্যে বেঁধে ফেলেছে। খুব সাদামাটা জীবনযাপন পারমিতার, কিন্তু সে তার সখ, ইচ্ছাগুলোকে যেন দমন করে রেখেছে। গ্রামেরই এক ব্যক্তি, তারক.. তার ওপরে দুর্বলতা জন্মায় এই পারমিতার। তাকে কেন্দ্র করেই যেন বদলে যেতে চায় পারমিতার জীবন। যে ইচ্ছাগুলো এতদিন ধরে ও চাপা রেখেছিল.. সেগুলোই যেন বেরিয়ে আসতে চায়। তবে আমার চরিত্রটা এই কারণেই খুব ভাল লেগেছিল যে, চড়া সুরে বাঁধা নয় গোটা বিষয়টা। প্রেম থেকে শুরু করে এক বিধবার জীবন, সবটাই খুব সূক্ষভাবে তুলে ধরা হয়েছে।'

দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে অভিনয় করছেন শতাক্ষী, কখনও মনে হয়েছে, আরও ভাল চরিত্রে সুযোগ পেতে পারতেন? অভিনেত্রী বলছেন, 'আমি যখন টলিউডে পা রেখেছি, বিশ্বাস করেছি অভিনয় শিক্ষাটায় যেন কোনও খুঁত না থাকে। ১৭ বছর বয়স থেকে কাজ করছি। শুধু অভিনয় নয়, নাচ বা অন্যান্য সমস্ত বিষয়ই আমার কাছে পারফর্মম্যান্স। সেখানে সবসময় নিজেকে ঘষামাজা করার চেষ্টা করেছি। আগে একঘেয়ে চরিত্র পেলে খারাপ লাগত। এখন মনে হয়, যেটা আমার হাতে নেই, সেটা নিয়ে ভেবে লাভ নেই। নিজের শিল্পের প্রতি সৎ থাকার চেষ্টা করি সবসময়।'

'নধরের ভেলা'-তে শতাক্ষী ছিলেন চমক, এই ছবিতে কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে বিশ্বাস করেন? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'ছবিটার যা প্রতিক্রিয়া পাচ্ছি, সেটা ভোলবার নয়। এমন একটা সিনেমার সঙ্গে যুক্ত থাকা লাইফটাইম এক্সপিরিয়েন্স। ছবিটা মুক্তির পরে তেমন ছকভাঙা কোনও চরিত্র এখনও পর্যন্ত না পেলেও, কথা বলতে গিয়ে বুঝতে পারছি আমায় নিয়ে পরিচালক, প্রযোজকদের ধারণা বদলাচ্ছে। আমার বিশ্বাস, যদি বিভিন্ন রকমের চরিত্রে অভিনয়ের করার সুযোগ পাই.. আমি সেরাটাই দেব।'

আরও পড়ুন: Tollywood News: এবার পুজোয় আসছেন রাইমা, সঙ্গে অর্ণ-ঋত্বিকও! কিন্তু নতুন সিনেমার জন্য চলছে 'কুরুক্ষেত্র'!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Advertisement

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget