এক্সপ্লোর

Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'

Saurav Palodhi New Film: বাবা এবং ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যায় গল্প। নৈশব্দ, আঘাত, ভালবাসা এবং শিল্পের মিশেলে এগিয়ে যাবে সিনেমার গল্প

কলকাতা: এর আগে তাঁর পরিচালনা এনে দিয়েছে জাতীয় পুরষ্কার। আর এবার, নতুন সিনেমা নিয়ে আসছেন, পরিচালন সৌরভ পালোধি (Saurav Palodhi)। মহরত হয়ে গেল, তাঁর নতুন সিনেমা, 'শেষ অবধি'-র। সহ পরিচালক হিসেবে এই ছবিতে কাজ করছেন, সুস্মিত দেব। সম্পর্ক, স্মৃতি এবং শিল্পের গল্প বলবে এই সিনেমা, আর বলবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, গৌতম ঘোষ (Goutam Ghosh), ইন্দ্রাশীষ (Indrashish), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শঙ্কর দেবনাথ (Shankar Debnath), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee), কৃষ্ণেন্দু সাহা (Krishnendu Saha), সঙ্গীতা সিংহ (Sangita Sinha) এবং কৃপাবিন্দু (Kripabindu)।

'শেষ অবধি'-র গল্প এক বাবা-ছেলের

বাবা এবং ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যায় গল্প। নৈশব্দ, আঘাত, ভালবাসা এবং শিল্পের মিশেলে এগিয়ে যাবে সিনেমার গল্প। বিভিন্ন চরিত্রদের আবেগের সুতোয় বাঁধা এই গল্প, 'শেষ অবধি'। এই গল্পে শিল্প একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্প, স্মৃতি এবং পুরনো শিল্পকে নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। শুধু মানুষ নয়, মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গল্পকেই তুলে ধরবে এই সিনেমা। ছবিটির ২টি ভাগ, একটি বর্তমান ও একটি অতীত। অ্যাঞ্জেল ক্রিয়েশনের ব্যানারে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং।

সিনেমাটা নিয়ে, পরিচালক সৌরভ পালোধি বলছেন, 'এই ছবিটি বানানোর মূল কারণ হল, বিশেষ করে সৃষ্টিশীল মানুষের মধ্যে ইগো বা অহংকার কীভাবে সম্পর্কের ভুল বোঝাবুঝি মেটাতে সামনাসামনি কথা বলতে বাধা দেয়, তা তুলে ধরা। ইগোর কারণে মনের কথা চেপে রাখা সত্ত্বেও গল্পের প্রতিটি চরিত্রের মধ্যে অন্তত একবার মুখোমুখি বসে কথা বলার এক প্রবল তাগিদ ও আকুলতা কাজ করে।' দুই শিল্পী, তাঁদের ২ জনের অহংবোধ এবং সেই অহংবোধের কারণে তৈরি হওয়া দূরত্ব ফুটে উঠবে ছবির গল্পে। এই গল্পে রয়েছে এক ভাল পিসি, যে বাবা ও ছেলের মধ্যের সেতু। পুরুলিয়ার থাকে এক প্রবীণ শিল্পী এবং তার ছেলে চলে এসেছে শহরে.. এই হল ছবির প্রেক্ষাপট। অনেক সময়েই মানুষের গল্প মানুষকে বলা হয় না, 'সরি' বলা হয় না... সেই সমস্ত ছোট ছোট আবেগই ফুটে উঠবে গল্পে।

আরও পড়ুন: Durga Puja 2026: ছোটপর্দায় ফিরছেন ইশা, দুর্গার বেশে দেখা যাবে 'জগদ্ধাত্রী' অঙ্কিতাকে

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget