Shahid Kapoor: ছবির প্রচারে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি, অনুষ্ঠানের মধ্যেই মঞ্চ ছাড়লেন শাহিদ
Shahid Kapoor News: এই গানের প্রচারের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে শাহিদ কপূর উপস্থিত হতেই দর্শকদের বাঁধ ভাঙা আবেগ।

কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে 'ও রোমিও' (O'Romeo) ছবিটি। আর সেই ছবির প্রচারেই, বিভিন্ন জায়গায় যাচ্ছেন শাহিদ কপূর (Shahid Kapoor) আর তৃপ্তি দিমরি (Tripti Dimri)। সম্প্রতি মুক্তি পেয়েছে, এই ছবিরই নতুন গান, 'পান কি দোকান'। আর সেই গানের প্রচারেই তৈরি হল একটি অপ্রীতিকর পরিস্থিতি। শাহিদ কপূর উপস্থিত হওয়ার পরেই ভিড় সামলাতে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। মঞ্চে শাহিদ কপূরের উপস্থিতির পরেই অনুরাগীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে পুলিশের পক্ষে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, শাহিদ কপূরকে মঞ্চ ছেড়ে চলে যেতে হয়।
এই গানের প্রচারের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে শাহিদ কপূর উপস্থিত হতেই দর্শকদের বাঁধ ভাঙা আবেগ। শাহিদ মঞ্চে ডেকে নেন কয়েকজন অভিনেতাকে। কিন্তু সেখানেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কে আগে মঞ্চে উঠবে, সেই নিয়ে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, শাহিদ কপূরকে মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হয়। গোলমালের পরে শাহিদ কাপূর কিছুক্ষণের জন্য মঞ্চ থেকে নেমে যান। এর পরে সেখানে, নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই পুরো অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে, অনুষ্ঠান আবার শুরু হয়। শাহিদ কাপূর মঞ্চে ফিরে আসেন এবং দর্শকদের জন্য মঞ্চে নতুন গানের সঙ্গে নাচের স্টেপ ও করেন। অনুষ্ঠানের শেষে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'থ্যাঙ্ক ইউ গাইজ'।
ফেব্রুয়ারির ১৩ তারিখ মুক্তি পাবে, শাহিদ কাপূরের নতুন সিনেমা 'ও রোমিও'। এই ছবিতে তাঁর সঙ্গে তৃপ্তি দিমরি ছাড়াও, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বিশাল ভরদ্বাজের পরিচালনায় তৈরি 'ও রোমিও' ছবির প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অধীনে। এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি, যেটি তৈরি হয়েছে হুসেন জাইদির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি। ছবিটি ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
প্রসঙ্গত, জানা গিয়েছে, 'ও রোমিও' ছবিতে তৃপ্তি দিমরির জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর। তবে পরে নায়িকা বদল হয়।























