এক্সপ্লোর

Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!

Shefali Shah News: শেফালী তাঁর অভিনয় জীবন শুরু করেন, ১৯৯৫ সালে। ওই বছরেই মুক্তি পেয়েছিল, রাম গোপাল বর্মার জনপ্রিয় সিনেমা, 'রঙ্গিলা'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শেফালি শাহের অভিনয়ে অভিষেক ১৯৯৫ সালে, 'রঙ্গিলা' ছবি দিয়ে।
  • বহু সংগ্রাম করে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন শেফালি।
  • অভিনেত্রী ছোটবেলা থেকে অভাব ও নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন।
  • 'দিল্লি ক্রাইম'-এর মতো কাজ দিয়ে তিনি ঘরে ঘরে পৌঁছেছেন।

কলকাতা: বর্তমানে বলিউডের যথেষ্ট বড় নাম তিনি। সিনেমা থেকে শুরু করে ওটিটি.. একাধিক মাধ্যমে, একাধিক নজরকাড়া চরিত্রে রাজ করেছেন তিনি। শেফালি শাহ (Shefali Shah)। তবে এই সফরটা একেবারেই সহজ ছিল না তাঁর জন্য। বলিউডে ছিল না কোনও পূর্ব-পরিচিতি। মুম্বই এসে রীতিমতো লড়াই করতে হয়েছে তাঁকে। ‘দিল্লি ক্রাইম’-এর বর্তিকা চতুর্বেদীর চরিত্রে ভর করে, একে ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন শেফালি। তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব যথেষ্ট প্রশংসিত। অনেকটা কম বয়সে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেও, শেফালি পরিচিতি পেয়েছেন অনেক পরে। 

অভিনয়ে পা অনেক অল্প বয়সে, খ্যাতি এল বহু পরে...

শেফালী তাঁর অভিনয় জীবন শুরু করেন, ১৯৯৫ সালে। ওই বছরেই মুক্তি পেয়েছিল, রাম গোপাল বর্মার জনপ্রিয় সিনেমা, 'রঙ্গিলা'। এই ছবিতে অভিনয় করেছিলেন, শেফালি। এই ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও, পর্দায় তাঁর উপস্থিতি দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। এরপর তিনি ‘সত্য’ ছবিতে কাজ করার সুযোগ পান, এটাই তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে তাঁর অভিনয় করে তিনি দর্শক মহলে প্রশংসিত হয়েছিলেন। এই চরিত্রটি তাঁকে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিতে সাহায্য করেছিল।

আরও পড়ুন: Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

 

ছোটবেলা থেকেই অভাবের মুখ দেখেছেন শেফালি শাহ

১৯৭৩ সালের ২২শে মে জন্ম শেফালি শাহের। ছোট থেকেই অভিনয় করতে চেয়েছিলেন তিনি। তবে তাঁর পরিবার ছিল খুব সাধারণ। ভীষণ মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন তিনি। সেই কারণে যথেষ্ট আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর পরিবারের দীর্ঘদিন কোনও স্থায়ী বাসস্থান ছিল না। অনেকটা সময় তাঁরা গোটা পরিবার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে কাটাতেন। বিভিন্ন পরিচিতদের বাড়িতে থাকতেন। অভিনেত্রী বলেছিলেন, সেই সময়টা তাঁকে মানসিকভাবে অনেক শক্ত করেছিল। জীবনে তিনি যতটা এগিয়ে যেতে পেরেছেন, তা ওই কঠিন সময় পেরিয়ে আসার জন্যই। তবে 'দিল্লি ক্রাইম'-এর পরে তাঁর জনপ্রিয়তা আলাদা মাত্রা পেয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shefali Shah (@shefalishahofficial)

Advertisement

সেরা শিরোনাম

Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
Satabdi Roy: 'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
Satabdi Roy: 'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget