এক্সপ্লোর

Shiboprosad Mukherjee: সুমন ঘোষের পরিচালনায় 'ফ্যামিলিওয়ালা'-র শ্যুটিং শেষ করলেন শিবপ্রসাদ, কেমন অভিজ্ঞতা নায়ক আর পরিচালকের?

Suman Ghosh Familywala: শিবু প্রত্যেকটা দৃশ্যে বলত, 'সুমনদা, এই দৃশ্যটা কঞ্চি ছিল, তুমি তো বাঁশ দিয়ে দিলে। আমায় এমন এমন কো অ্যাক্টরদের সঙ্গে খেলতে দিয়েছো, যেন অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক।'

কলকাতা: দীর্ঘদিন নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করেননি তিনি। ভেবেছিলেন, নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনা ছাড়া, আর কোথাও কাজ করবেন না। তবে সেই প্রতীক্ষা ভেঙেছিল সুমন ঘোষের (Suman Ghosh) ডাকে। 'ফ্যামিলিওয়ালা' ছবিতে, সুমন ঘোষের পরিচালনায় মুখ্যভূমিকায় কাজ করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। এই ছবির জন্য নিজের লোক একেবারে বদলে ফেলেছিলেন তিনি। আর আজ শেষ হল এই সিনেমার শ্যুটিং। শেষ দিনে, সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদকে নিয়ে একটি লম্বা পোস্ট লিখলেন পরিচালক সুমন।

সুমন লিখছেন, 'অভিনেতা শিবপ্রসাদের জন্য.. পোস্ট করা এই ২টি ছবি একটি প্রথমদিন শ্যুটের, অপরটি শেষদিন শ্যুটের। এই ২টো ছবিই একজন পরিচালক আর একজন অভিনেতার মধ্যের সম্পর্ক বলে দেয়। যেমনটা শিবু বলে.. 'ডেডলি কম্বিনেশন'। আমি ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি'-দেখেছিলাম। ওখানে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিল শিবু। ওকে দেখে আমি কৌতুহলী হয়েছিলাম। এরপরে নন্দিতা রায়ের পরিচালনায় ওকে একাধিক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি। ২৫ বছর পরে ও নন্দিতা রায়ের বাইরে অন্য একজন পরিচালকের সঙ্গে কাজ করল। শিবুর সঙ্গে কাজ করা সত্যিই দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এই চরিত্রটা ওর জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল কিন্তু ও এই পরীক্ষাটায় দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে। একজন অভিনেতা হিসেবে ও ঠিক কতদূর যেতে পারে, আমি ওকে শেষ পর্যন্ত ঠেলে দিতে চাইতাম। আমাদের মধ্যে যেন একটা খেলা চলত। এই খেলাটাই যেন চিত্রনাট্যটাকে অন্য একটা মাত্রা দিয়েছে। শিবু যে একটা সময়ে নান্দীকারে অভিনয় করত, সেই নান্দীকার যে ওর মধ্যে রয়েছে, সেটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি।'

'ফ্যামিলিওয়ালা'-র শ্যুটিং শেষ। ওর সঙ্গে কাজ করা মিস করব। শিবু প্রত্যেকটা দৃশ্যে বলত, 'সুমনদা, এই দৃশ্যটা কঞ্চি ছিল, তুমি তো বাঁশ দিয়ে দিলে। আমায় এমন এমন কো অ্যাক্টরদের সঙ্গে খেলতে দিয়েছো, যেন অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক।'...এরকম আরও কত কথা। তবে.. শেষ উত্তর দেবেন দর্শকেরা। আশা করি, শিবপ্রসাদের 'ফ্যামিলিওয়ালা' আপনাদের দুর্দান্ত লাগবে।'

আর এই পোস্টের উত্তরে, এবিপি লাইভ বাংলাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, 'সুমন ঘোষ যে ভাবনা নিয়ে ফ্যামিলিওয়ালা বানিয়েছেন, সেটা সত্যিই অনন্য। আগামী পৃথিবী হয়তো এই ভাবনা নিয়েই এগিয়ে যাবে। এই সিনেমার অংশ হতে পেরেছি, এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র যে আমায় ভরসা করে দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরঋণী, চির কৃতজ্ঞ। যাঁদের সঙ্গে আমায় এই সিনেমায় উনি নির্বাচন করেছেন, আমার মনে হয়েছে তাঁরা অসাধারণ অস্ট্রেলিয়ান টিম। যেদিকে যাব, সেদিকেই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটাও আমার কাছে বেশ কঠিন ছিল। স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীদের সঙ্গে প্রথমবার কাজ করলাম। জানি না কতটা পেরেছি। ছবি মুক্তি পেলে দর্শক জানাবেন। তবে এটুকু বলতে পারি, খুব টেনশনে রয়েছি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
Bikram Chatterjee: অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget