এক্সপ্লোর

Shiboprosad Mukherjee: নতুন করে নারীকেন্দ্রিক ছবি বানাতে ভয় পাচ্ছে বলিউড, সেখানে উল্টো পথে হাঁটছে বাংলা সিনেমা

Phool Pishi O Edward: এই সিনেমা মেয়েদের মনের গল্প বলে, তাদের ঘুরে দাঁড়ানোর গল্প বলে। কিন্তু দর্শকেরা কী বলছেন এই সিনেমা দেখে? কী বলছেন পরিচালক?

কলকাতা: এই ছবি মেয়েদের গল্প বলে। মেয়েদের অধিকারের গল্প, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প, অন্যায়কারীকে শাস্তি দেওয়ার গল্প। মোট কথা, এই ছবি বার্তা দেয়, মেয়েরা সবসময় মেয়েদের শত্রু হয় না। তারা একসঙ্গে জোট বেঁধে লড়াই করতেও জানে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায়ের (Nandita Roy) নতুন সিনেমা 'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবিটিকে, নারীকেন্দ্রিক বললে অত্যুক্তি হবে না মোটেই। এই সিনেমা মেয়েদের মনের গল্প বলে, তাদের ঘুরে দাঁড়ানোর গল্প বলে। কিন্তু দর্শকেরা কী বলছেন এই সিনেমা দেখে? কী বলছেন পরিচালক?

'ফুলপিসি ও এডওয়ার্ড' নিয়ে কী বলছেন পরিচালক শিবপ্রসাদ?

এই ছবির সাফল্য নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, 'বক্সঅফিস অনুযায়ী, পঞ্চমতম দিনেই এই ছবি দেখে ফেলেছেন ৫০ হাজার মানুষ। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষেই হাউজফুল হচ্ছে একাধিক শো। অফিসের দিনে, নবি মুম্বই মালাড, ঘাটকোপারের মতো জায়গাগুলোতেও শো হাউজফুল হচ্ছে। নয়ডা, বেঙ্গালুরুর ছবিটাও এক। আজকে যেখানে 'ধুরন্ধর', 'পুষ্পা', 'জওয়ান', 'অ্যানিম্যাল'-এর মতো সিনেমায় উগ্র পৌরুষত্ব দেখানো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে, পুরুষতান্ত্রিকতাই শেষ কথা, যেখানে ছবির গল্প আবর্তিত হয় নায়ককে কেন্দ্র করেই... সেই জায়গায় দাঁড়িয়ে 'ফুলপিসি ও এডওয়ার্ড'-একটা জোরাল উচ্চারণ। বক্সঅফিসেও মেয়েদের জয়। তথাকথিত কোনো মেগাস্টার, সুপারস্টার নেই এই সিনেমায়। যিনি মুখ্যচরিত্রে রয়েছেন, তিনি সোহিনী সেনগুপ্ত। এই জয় কনটেন্টের জয়, টিমওয়ার্ক, গল্প, টিমওয়ার্ক, গোটা সিনেমার জয়। যেখানে বলিউড পর্যন্ত 'কাহানি' বা 'ইংলিশ ভিংলিশ'-এর মতো সিনেমা নতুন করে ফিরিয়ে আনতে ভয় পায়। 'ডার্টি পিকটার', 'ক্যুইন'-এর মতো সিনেমা আর হয় না... সেই জায়গায় দাঁড়িয়ে 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এর সাফল্য আমাদের ভরসা যোগায়, সাহস যোগায়। বাংলা সিনেমা, স্বাধীন সিনেমা পরিচালক, প্রযোজকদের জয় হোক।' প্রসঙ্গত, এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করেছেন, সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, অনামিকা সাহা, অর্জুন চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ, সৌম্য ও মিমি চক্রবর্তী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Papiya Adhikari: বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ টলিপাড়ায়, শুনতে বিশেষ বৈঠক ডাকলেন পাপিয়া অধিকারী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget