এক্সপ্লোর

Shyamoupti Mudly: বিয়ে মিটতেই ডাবিং স্টুডিওতে শ্যামৌপ্তি! কেমন এগোচ্ছে প্রথম ছবির কাজ?

Shyamoupti Mudly News: অভিনেত্রীর কথায়, 'বিয়ের পরে কাজে ফিরলাম। এই কাজটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: তিনি প্রথমেই বলেছিলেন, বিয়ের পরেও কাজকেই প্রাধান্য দেবেন। সেই কারণেই বিয়ের পর পরই মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনাও করেননি। ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনে প্রেমিক রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। একেবারে রূপকথার মতোই বিয়ের আসর সাজিয়েছিলেন রিল থেকে রিয়েল লাইফের এই নায়ক নায়িকা। টলিউডের তাবড় তাবড় তারকারা পৌঁছেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। আর বিয়ের ১ সপ্তাহের মধ্যেই সোজা উইন্ডোজের অফিসে হাজির শ্যামৌপ্তি! কী হল হঠাৎ?

এই খবর এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) প্রথম দিয়েছিল যে, ২০২৬ সালে কেরিয়ারের কার্যত ২টি নতুন ইনিংস শুরু করছেন শ্যামৌপ্তি। একদিকে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন, অন্যদিকে পা রাখছেন বড়পর্দায়! শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' (Windows)-এর নতুন সিনেমা, 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্যামৌপ্তি মুদলিকে। তাঁর বিয়ের দিনই এই ছবিতে শ্যামৌপ্তির লুক প্রকাশ্যে এনেছিলেন শিবপ্রসাদ। আর এবার সেই ছবিরই ডাবিং করতে, প্রযোজনা সংস্থার অফিসে হাজির শ্যামৌপ্তি। 

অভিনেত্রীর কথায়, 'বিয়ের পরে কাজে ফিরলাম। এই কাজটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। উইন্ডোজের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও একটা এত ভাল চরিত্র। সব প্রথমই বিশেষ হয় আর সেই প্রথমের অভিজ্ঞতা যদি এত ভাল হয়, তাহলে সেটা মনের মণিকোঠায় থেকে যায় চিরকাল। ডাবিংটা শেষ করছি, আশা করছি দর্শকের আমার কাজটা ভাল লাগবে।' এই ছবির শ্যুটিং শুরু করার আগে, এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্যামৌপ্তি বলেছিলেন, 'ডিসেম্বরেই আমার কাছে 'উইন্ডোজ়'-এর তরফ থেকে ফোন আসে। বলা হয়, একটা নতুন কাজ শুরু হচ্ছে আর সেখানে একটা চরিত্রে আমায় ভাবা হয়েছে। আমি ওঁদের অফিসে গিয়ে শিবুদাদের সঙ্গে একটা মিটিং করি, খুব ভাল কথাবার্তা হয়। শিবুদা নন্দিতাদি ভীষণ মাটির কাছাকাছি থাকা মানুষ। তবে কিছুদিন পরে আমায় ফের ফোন করে জানানো হয়, যে চরিত্রটার জন্য আমায় ভাবা হয়েছিল, সেটা বদলে গিয়েছে। তার থেকে বেশি দৈর্ঘ্যের একটা চরিত্রে আমায় কাস্ট করতে চান ওঁরা। প্রায় ১৩ দিনের শিডিউল। চরিত্রটাও বেশ অন্যরকম আর গুরুত্বপূর্ণ। আমার রাজি না হওয়ার কোনও কারণই ছিল না।'

কাজ তো রয়েছেই, পাশাপাশি এখন নতুন সংসার, নতুন জীবনের আবেগে ভাসছেন শ্যামৌপ্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shreya Ghoshal: আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
Shah Rukh Khan: 'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
Subhashree Ganguly in Dubai: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
Vijay Rashmika Wedding: রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে 'বেজায় ভয় পেয়েছিলেন' বিজয় !
রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে 'বেজায় ভয় পেয়েছিলেন' বিজয় !
Advertisement

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget