এক্সপ্লোর

Silajit: অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ

Silajit News: যে ভিডিও ভাইরাল রয়েছে, সেখানে শিলাজিৎ-কে বলতে শোনা গিয়েছে, 'এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠানে পুলিশ শিল্পীকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন।
  • শিল্পীর অভিযোগ, সময় শেষের আগেই অভব্য আচরণ করে পুলিশ।
  • পুলিশের মতে, অনুমতি থাকলেও অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠান বন্ধ করা হয়।
  • নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন শিল্পী।

কলকাতা: প্লেব্যাক আর অ্যালবামের পাশাপাশি, দীর্ঘদিন ধরে মঞ্চে অনুষ্ঠান করে আসছেন শিলাজিৎ। তাঁর লাইভ কনসার্ট বেশ জনপ্রিয়। তবে শিল্পীর অনুষ্ঠানেই এবার ঘটে গেল অপ্রিয় ঘটনা। কনসার্টের মধ্যেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিল্পীকে! 

অভিনেত্রী মিমি চক্রবর্তী, গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর পর এবার সঙ্গীতশিল্পী শিলাজিৎ। ফের অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ। ফের শুরু বিতর্ক। শিলাজিতের অভিযোগ, শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনু্ষ্ঠান গান গাইছিলেন। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় ছিল রাত ১১টা পর্যন্ত। শিল্পীর অভিযোগ, সময় শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। তা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শিল্পী। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।

যে ভিডিও ভাইরাল রয়েছে, সেখানে শিলাজিৎ-কে বলতে শোনা গিয়েছে, 'এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আমি নেমে যাচ্ছি। কিন্তু আপনাকে বলে যাচ্ছি, স্যর, ওরকম ভাবে এরকম ভাবে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে গান গাইছি। কবিতা লিখেছিল বলেছি, পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলিশ। ৫টা মিনিট গান গাইলে এত লোক আনন্দ পেলে, তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে? সামনে ইলেকশনে বোমগুলো দেখব, যখন রাজনৈতিক দলগুলো ঘাঁটি গাড়বে তখন দেখব।'

ঘটনা প্রসঙ্গে এদিনও ক্ষোভ উগরে দেন সঙ্গীতশিল্পী। তিনি বলেন, 'একজন শিল্পীর সঙ্গে এই ব্যবহার মেনে নেওয়া যায় না। আমার বাড়ির কাছে অনেক কিছু হয় অনেক রাত পর্যন্ত তখন কেউ কিছু বাধা দেনা। নির্বাচনের সময় বোমা ফোমা অনেক কিছু হয় কিছুই অ্যাকশন নেই। আমার কোনও পলিটিকাল ব্যাকগ্রাউন্ড নেই। সল্ট লেক ছাড়াও কৃষ্ণনগরে ছবি তোলার সময় অভ্যাব্য আচরণ করেছে পুলিশ।'  ওই দিনের অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন ঘটনার নিন্দা করেন। জয়জিৎ-এর কথায়, 'অত্যন্ত খারাপ ব্যবহার করেন সেই পুলিশ কর্মী । ভাবা যায়না । আমি দর্শক ছিলাম এরকম অভিজ্ঞতা আগে হয়নি।' 

যদিও পুলিশ জানিয়েছে, রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। কিন্তু গায়ক দেরিতে আসায় আয়োজকরা রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যান। আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল। তাই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এতেই গায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি, উত্তর ২৪ পরগনার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হন বলে অভিয়োগ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেফতার হন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। গত বছর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। নদিয়ার মাজদিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ করেন উত্তরপাড়ার বাসিন্দা, সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্য়ায়। এবার একই অভিযোগে করলেন শিলাজিৎ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rahul Last Film: বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
Dev-Anirban: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
Rahul Death Controversy: 'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
Rahul Death Controversy: রাহুলের মৃত্যুর পরে এখন কেমন আছেন শ্বেতা? কেন আড়ালে রয়েছেন তিনি?
রাহুলের মৃত্যুর পরে এখন কেমন আছেন শ্বেতা? কেন আড়ালে রয়েছেন তিনি?
Advertisement

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget