এক্সপ্লোর

Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু

Soumitrisha Kundoo News: এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানসিক বিষয় নিয়ে কথা বলবে। শৈশবের আতঙ্ক যে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই তুলে ধরা হবে এই গল্পে।

কলকাতা: নতুন চরিত্র নিয়ে ফিরছেন, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এর আগে, 'হইচই' (Hoichoi)-এর ওয়েবসিরিজ, 'কালরাত্রি'-র মুখ্যভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন সৌমিতৃষা। আর এবার, 'হইচই' টিভি প্লাস-এ নতুন গল্প নিয়ে আসছেন সৌমিতৃষা। গল্পের নাম, 'আতঙ্ক'। তবে এই গল্প ওয়েব সিরিজের ভূমিকায় আসবে না, প্রতি বুধবার 'হইচই'-তে আসবে নতুন এপিসোডগুলি। প্রতি সপ্তাহে ৬টি করে গল্প দেখা যাবে। প্রথম ৬টি পর্ব মুক্তি পাবে, ২৪ জুন। এরপরে প্রতি বুধবার করে মুক্তি পাবে, ৬টি করে এপিসোড। সৌমিতৃষার নতুন গল্পের বিষয়বস্তু ও বেশ আকর্ষণীয়। 

সৌমিতৃষার ওয়েব সিরিজের গল্প

এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানসিক বিষয় নিয়ে কথা বলবে। শৈশবের আতঙ্ক যে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই তুলে ধরা হবে এই গল্পে। এখানে গল্পের নায়িকা, পূর্বা। সেই চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। তাঁর বিপরীতে দেখা যাবে, অভিষেক বসুকে। তাঁর চরিত্রের নাম, অরিন্দম। শৈশবের আতঙ্ক ছাড়খাড় করে দেয়, পূর্বার দাম্পত্য জীবন। সে তার স্বামীর কাকার বিরুদ্ধে অভিযোগ করে, খারাপ আচরণের। আর এই পদক্ষেপের ফলে, গোটা পরিবারের সামনে প্রকাশ্যে চলে আসে এমন একটা সত্যির কথা... যেটা এতদিন ধরে চাপা ছিল। সেই সত্যি প্রকাশ্যে আসার পরেই কার্যত নড়ে যায় পরিবারের ভিতটাই। কী হবে পূর্বার দাম্পত্যের ভবিষ্যৎ? সে কি তার অতীতের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি অতীতের অন্ধকার গ্রাস করে নেবে তাঁর ভবিষ্যৎটাও? সেই উত্তরই পাওয়া যাবে, সৌমিতৃষার নতুন ওয়েব সিরিজ, 'আতঙ্ক'-তে। 

নতুন কাজ নিয়ে কী বলছেন সৌমিতৃষা?

এই সিরিজ নিয়ে সৌমিতৃষা বলছেন, 'কালরাত্রি' সিরিজের হাত ধরে, হইচই-তে আমার ডেবিউ হয়। আর তারপর থেকেই, হইচইতে কাজ করা আমার কাছে সবসময়েই বিশেষ হয়ে থেকেছে। নারীদের নিয়ে যে গল্পের প্লট আবর্তিত হয়, সেইরকম গল্পই আমায় বেশি টানে। সেই সমস্ত কাজ আমি বেশি বেশি করে করতে চাই। যেভাবে পূর্বার চরিত্রটাকে দেখানো হয়েছে.. সেখানে অনেকগুলো স্তর রয়েছে। ফলে অভিনয়ের সুযোগ রয়েছে অনেক। সেই কারণেই এই সিরিজে অভিনয় করতে রাজি হই। পূর্বা এমন একজন নারী, যে বছরের পর বছর ধরে, তার সঙ্গে হওয়া অন্যায়, সেই নিয়ে ভয়, আতঙ্ক মনের মধ্যে করে বয়ে বেড়াচ্ছে। এই গল্পটা এমন.. যেটা মানুষকে ছুঁয়ে যাবে। মনে হবে.. এ তো আমারই গল্প। এমন একটা গল্প বলার সুযোগ পাওয়াটা আমার কাছে বেশ বড় একটা ব্যাপার।'

 

Advertisement

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
Actress Death: অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!
অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!
অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?
অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?
Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget