কলকাতা: তাঁরা কি প্রেম করছেন? সোশ্যাল মিডিয়ায় এখন অনুরাগীরা তাঁদের কাছে কেবল এই একটাই প্রশ্ন রাখছেন! নায়ক ভাল লেখেন, কবিতা বলেন... তা তো জানেন সবাই। তবে এতদিন পর্যন্ত তিনি মোটামুটি একাই পোস্ট দিতেন। অনুরাগীরা অনেক সময়েই তাঁর কবিতার সঙ্গে ২টো করে লাইন জুড়েও দিতেন। তবে এখন, নায়কের কাছে অনুরাগীদের একটাই প্রশ্ন.. তিনি কী প্রেম করছেন? ধারাবাহিকের নায়িকা কি তাঁর বাস্তব জীবনেরও নায়িকা? তবে এই বিষয়ে মুখে কুলুপ পর্দার নায়ক নায়িকার।
কথা হচ্ছে, অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakrabprty) আর শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)-কে নিয়ে। বর্তমানে ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের পর্দায় তাঁদের জমজমাট সমীকরণ। 'লক্ষ্মী-ঝাঁপি'-র নায়ক নায়িকারে ভীষণ ভালবাসেন মানুষ। তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, কেবল রিলে নয়, রিয়েল লাইফেও নাকি প্রেমে পড়েছেন নায়ক নায়িকা। তাঁরা যে প্রেম করছেন, সে কথা মুখ ফুটে বলেননি নায়ক নায়িকা। তবে হ্যাঁ, অস্বীকার ও করেননি। লুকনোর চেষ্টাও করেননি তাঁদের বন্ধুতার কথা।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন, সৌরভ আর শুভস্মিতা। সেখানে অভিনেতা লিখেছেন, 'আকাশ ছোঁয়া ফায়ারক্র্যাকার, কাউন্টডাউন, একের পর এক রাখতে না পারা রেজোলিউশন, বুর্জ খলিফার গা বেয়ে ওঠানামা করা আলোর রোশনাই—এই সবের ভিড়ে প্রত্যেকবার ভেবেছি, আমাদের ছাপোষা মধ্যবিত্ত নববর্ষ পালন আদৌ কি টিকে থাকতে পারবে… নাকি ওপেন মার্কেট ইকোনমি ধুয়ে মুছে দেবে আমাদের মা-মাসিমার যাবতীয় রিচুয়ালগুলোকে। বিশ্বাস করুন, জীবনের ৩৮টা বসন্ত পার করার পর আমি এটুকু নিশ্চিত—যে টান নাড়ির কিংবা শিকড়ের, শুধু বাণিজ্যের প্রলোভনে তাকে সহজে মুছে ফেলা যায় না। বেঁচে থাক আমাদের প্যাচ প্যাচে গরমে নতুন সুতির জামা, রসনা হাতে লাইন দেওয়া সারি সারি দোকান, ঠাকুমার একাদশী দেখার জন্য বড় বড় হরফে লেখা বাংলা ক্যালেন্ডার , কিম্বা চড়কের মেলায় বিক্রী হওয়া বুড়ির চুল । শুভ নববর্ষ সব্বাইকে'।
আজকাল সরস্বতী পুজো থেকে শুরু করে জন্মদিন উদযাপন... সব জায়গাতেই সৌরভ আর শুভস্মিতা পাশাপাশি। নতুন বছরে কি তাঁরা স্বীকার করবেন যে.... প্রেমে পড়েছেন তাঁরা?
