এক্সপ্লোর

Uttam Kumar Birthday: জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও

Uttam Kumar 100 years Birthday: বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ

কলকাতা: আজ উত্তমকুমারের জন্মশতবর্ষ, গোটা দিনই এদিন মহানায়ককে স্মরণের মধ্যে দিয়ে, তাঁর স্মৃতিচারণা করেই কাটিয়েছে টলিউড। উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, টলিগঞ্জের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। অভিনেতার মূর্তিতে এ দিন মালা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু কলাকুশলীরাও। আর এর পরে, বিকেলে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এদিনের মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একাধিক কলাকুশলীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), জিৎ (Jeet), কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ, ছিলেন বিশ্বনাথ, ইন্দ্রাণী হালদার, অঞ্জনা বসু ও অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মিলিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আজ সকালেও, মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তমকুমারকে সাংস্কৃতিক আইকন বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী।  'সিনেমাকে তাঁর স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে, শিল্পীদের পরবর্তী প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন', সোশাল মিডিয়ায় মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের কাজের সঙ্গে মিঠুন চক্রবর্তী মহাগুরু যুক্ত হন, এরপরে সন্দীপ রায় আসেন, জিৎ-ভাই আসেন। সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ তো রয়েছেন। সবাই মিলে আমরা কাজে নেমে পড়ি। আজ সকালে রঞ্জিত মল্লিকের আগমণে পরমপ্রাপ্তি হয়েছে। মঞ্চে চাঁদের হাট.. কত নাম যে নেব! মহানায়ক উত্তমকুমার আমাদের সবাইকে এক জায়গায় এনে দিয়েছেন। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। কোনো বাধা নেই। গতকাল কে কাকে কী বলেছিলাম... সব ভুলে গিয়েছি। আজ শুধু উত্তমকুমার.. উত্তমকুমার আর উত্তমকুমার... আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। কেবলমাত্র আমি তাঁর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে নয়। প্রত্যেক মাসের শেষ রবিবার, তিনি 'মন কি বাত' অনুষ্ঠান করেন। এই মাসের 'মন কি বাত'-এ তাঁর ৩০ মিনিটের বক্তৃতায় ৫ মিনিটেরও বেশি ছিল, উত্তমকুমারকে নিয়ে। পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কেউ তাঁকে কিছু বলেননি। সঙ্গে প্রবাদপ্রতীম সত্যজিৎ রায়ের কথাও তিনি বলেছেন 'মন কি বাত'-এ। আজ একেবারে সকালে প্রধানমন্ত্রী মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন। 

আরও পড়ুন: Subhasree-Mimi: এবার পুজোয় মিমি বনাম শুভশ্রী! সৃজিত আর দেবের সিনেমা মুক্তি পাচ্ছে একই সময়ে

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget