এক্সপ্লোর

Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA

Tollywood News: পুলিশ সূত্রে খবর, গতকাল চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তাঁর অভিযোগের বিরুদ্ধে, ধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ।

কলকাতা: ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) PA। নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরেই পুলিশের জালে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক অর্ঘ্য মুখোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে, হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়, দাবি পুলিশের। মহিলাকে নিয়ে চ্যাটার্জিহাট থানা এলাকায় বাড়িতে নিয়ে আসে অর্ঘ্য, খবর পুলিশ সূত্রে। মহিলাকে বাড়িতে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ অর্ঘ্যের বিরুদ্ধে।

কী অভিযোগ টলি অভিনেত্রীর PA-র বিরুদ্ধে?

পুলিশ সূত্রে খবর, গতকাল চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তাঁর অভিযোগের বিরুদ্ধে, ধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ। এরপরেই গতকাল রাতে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এই বিষয়ে মুখ খুলেছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন,  'আমার ম্যানেজারের পদ থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে বরখাস্ত করছি'। জানা গিয়েছে, গতকাল রাতে, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্যাতিতা, এরপরেই তৎপর হয় পুলিশ। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়কে। 

গ্রেফতার আপ্তসহায়ক, কী পদক্ষেপ নিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়?

আপ্তসহায়কের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা স্টেটাসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লিখেছেন, 'অর্ঘ্য মুখোপাধ্যায়, হাওড়ার (১৩ আনন্দ দেব মুখোপাধ্যায় লেন, ষষ্ঠীতলা, হাওড়া) বাসিন্দা আমার ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২৪ সাল থেকে 'ট্যালেন্টওয়ালা' নামক কোম্পানির সঙ্গে আমি কাজ করছি আর অর্ঘ্য এই কোম্পানিরই কর্মী। সেই সূত্রেই আমার সঙ্গে ওঁর কাজ। সম্প্রতি আমি জানতে পারলাম, ওঁর নামে একটি ক্রিমিনাল কেস হয়েছে এবং এই বিষয়টা সম্পর্কে আমি কোনোরকমভাবেই অবগত ছিলাম না। এই ঘটনা জানতে পারের পরমুহূর্ত থেকেই, আমি অর্ঘ্যর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম এবং আমি আর্জি জানাব 'ট্যালেন্টওয়ালা'-কে গোটা বিষয়টা রেকর্ড করে রাখতে, আমার বয়ান সহ। প্রত্যেকের জন্য আমি আমার তরফ থেকে এই বয়ান দিলাম।'

প্রসঙ্গত, শ্রাবন্তী টলিউডে সিনেমা থেকে শুরু করে সিরিজ, একের পর এক কাজ করে চলেছেন। প্রায় প্রত্যেকটি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি। সদ্যই 'ঠাকুমার ঝুলি' ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget