এক্সপ্লোর

Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?

Sunidhi Chauhan News: এর আগে, কখনও শো করতে গিয়ে এমনটা ঘটেনি সুনিধির সঙ্গে। গান গাইতে গাইতে গলা ধরে আসার মতো ঘটনা মঞ্চে আগে হয়নি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দর্শক টানটান শো-এর কারণে গলার ওপর চাপ পড়ছে।

কলকাতা: সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের (Singer Sunidhi Chauhan) অনুষ্ঠান মানেই তো পাওয়ার প্যাকড পারফর্মম্যান্স আর চূড়ান্ত এনার্জি মঞ্চ জুড়ে। ২০২৫ সাল থেকেই, 'আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬' (I Am Home India Tour 2025–26)-এর কারণে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন তিনি। সম্প্রতি লখনউ-তে তাঁর একটি অনুষ্ঠান ছিল। সেি শো-তে অভ্যাসমতো গান পরিবেশন করছিলেন সুনিধি। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চেই গলা ধরে আসে তাঁর। কেঁদে ফেলেন তিনি। কী হয়েছে সঙ্গীতশিল্পীর?

এর আগে, কখনও শো করতে গিয়ে এমনটা ঘটেনি সুনিধির সঙ্গে। গান গাইতে গাইতে গলা ধরে আসার মতো ঘটনা মঞ্চে আগে হয়নি। গান গাইতে গাইতে, হঠাৎ গান থামিয়ে সুনিধি বলে ওঠেন, 'আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি, যে কোনও পরিস্থিতি হোক, আপনারা আমার সঙ্গে রয়েছেন। তবে আমি থামতে চাই না, গান গেয়ে যেতে চাই।' এই কথা বলতে বলতে আবেগে গলা ধরে আসে সুনিধি চৌহানের। তিনি বলেন, 'হে ঈশ্বর, আমার সঙ্গে এইরকম ঘটনা এর আগে কখনও হয়নি। আমি দুঃখিত। আসলে আমি যখন গান গাই, তখন নিজের ১০০ শতাংশ দিতে চাই। সেটাই গলার জন্য পারছি না।'

এদিন মঞ্চে চোখে জল নিয়ে সুনিধি চৌহান আরও বলেন, 'আপনারা আমায় ক্ষমা করে দিন। আমি গান গাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও হয়তো খুব ভাল হবে না, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। দয়া করে আমায় ক্ষমা করে দিন। আপনাদের সকলের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।' প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সুনিধির এই 'আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬'। ইতিমধ্যেই একাধিক জায়গায় অনুষ্ঠান করেছেন তিনি। আগামীতে কলকাতাতেও তাঁর অনুষ্ঠান করার কথা।

এর আগে সুনিধি চৌহান দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড় ও ইন্দৌরেও শো করেছেন। আগামী শনিবার কলকাতায় শো করবেন তিনি। তবে লখনউয়ের অনুষ্ঠানে তিনি নিজের ১০০ শতাংশ দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন বারে বারে। অনুরাগীরা অবশ্য সঙ্গীতশিল্পীর এই ব্যবহারের জন্য সমবেদনাই জানিয়েছেন। তাঁরা মনে করছেন, টানা শো করার কারণেই সুনিধির গলার ওপর ভীষণ চাপ পড়ছে। সেই কারণেই গলা মাঝে মাঝে তাঁর সঙ্গ দিচ্ছে না। একটু বিশ্রাম পেলে তাঁর গলা ফের আগের মতোই সাবলীল হয়ে যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shah Rukh Khan on Asha Bhosle: 'আমায় ভীষণ স্নেহ করতেন', আশা ভোঁসলের প্রয়াণে স্মৃতিচারণা শাহরুখের
'আমায় ভীষণ স্নেহ করতেন', আশা ভোঁসলের প্রয়াণে স্মৃতিচারণা শাহরুখের
Asha Bhosle Demise: মা বলে ডেকেছিলেন আশা ভোঁসলেকে, 'আই'-কে হারিয়ে শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর
মা বলে ডেকেছিলেন আশা ভোঁসলেকে, 'আই'-কে হারিয়ে শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর
Asha Bhosle's Love Life: ১৬ তে বিয়ে ! আত্মহত্যার..., আশার জীবনটা ছিল সিনেমার গল্পের মতো, জানুন কিছু অজানা অধ্যায় সম্পর্কে
১৬ তে বিয়ে ! আত্মহত্যার..., আশার জীবনটা ছিল সিনেমার গল্পের মতো, জানুন কিছু অজানা অধ্যায় সম্পর্কে
Asha Bhosle: ১৬ বছরে বিয়ে, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! আশা ভোঁসলের জীবনে ঝড় এসেছে বারে বারে!
১৬ বছরে বিয়ে, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! আশা ভোঁসলের জীবনে ঝড় এসেছে বারে বারে!
Advertisement

ভিডিও

Tanishq | নববর্ষের আগে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল তানিষ্ক। দাম শুরু হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে
Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Investment Schemes: ২ লাখ টাকা কেবল সুদ, এই সরকারি স্কিমের বিষয়ে জানেন ?
২ লাখ টাকা কেবল সুদ, এই সরকারি স্কিমের বিষয়ে জানেন ?
Asha Bhosle Death :আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি- মমতার, কী লিখলেন এক্স পোস্টে ?
আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি- মমতার, কী লিখলেন এক্স পোস্টে ? "২০১৮ সালে আমরা তাঁকে.."
West Bengal Election Live Update: পশ্চিমবঙ্গের সব কেন্দ্রের প্রার্থীই মোদি, শিলিগুড়ির সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
পশ্চিমবঙ্গের সব কেন্দ্রের প্রার্থীই মোদি, শিলিগুড়ির সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
Asha Bhosle Death: ৮ দশকের কেরিয়ার, ৯০তম জন্মদিনে লাইভ কনসার্ট, লতাদিদির সঙ্গে সত্যিই কি 'রেষারেষি' ছিল আশা তাই-এর
৮ দশকের কেরিয়ার, ৯০তম জন্মদিনে লাইভ কনসার্ট, লতাদিদির সঙ্গে সত্যিই কি 'রেষারেষি' ছিল আশা তাই-এর
Uttar Pradesh News: ভয়ঙ্কর ! মর্নিং ওয়াকে আইনজীবীকে গুলি, সিসিটিভিতে হাড়হিম করা ফুটেজ
ভয়ঙ্কর ! মর্নিং ওয়াকে আইনজীবীকে গুলি, সিসিটিভিতে হাড়হিম করা ফুটেজ
Embed widget