এক্সপ্লোর

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান

Sunidhi Chauhan postpones Kolkata concert: সুনিধি আলাদা করে জানিয়েছেন পরবর্তী কনসার্টের দিনক্ষণও।

কলকাতা: সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। তাঁর পারফরম্যান্স মানেই তো মঞ্চ কাঁপানো এনার্জি। একের পর এক হিট গান গাইতে গাইতে, তিনি মঞ্চে যখন দাপিয়ে বেড়ান, তখন তিনি যেন ষোড়শী। এহেন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর, লখনউ-এর অনুষ্ঠানের ছবিটা কিন্তু ছিল এক্কেবারে আলাদা। শিল্পী মঞ্চে উঠেছিলেন বটে, কিন্তু নিজের ১০০ শতাংশ দিয়ে গান গাইতে পারছিলেন না। কিছু যে একটা সমস্যা হয়েছে, খানিক পরে তা আঁচ করতে পারেন দর্শকেরাও।
অনুষ্ঠান করতে করতে, গান থামিয়ে দেন সুনিধি। তাঁর গলা বসে আসছে। চোখে জল। সজল কণ্ঠে তিনি দর্শকদের জানান, এই পরিস্থিতি তাঁর সঙ্গে কোনোদিন হয়নি। তিনি গান গাইতে পারছেন না। গলায় কিছু সমস্যা হচ্ছে। সঙ্গীতশিল্পী বলেন, 'আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি, যে কোনও পরিস্থিতি হোক, আপনারা আমার সঙ্গে রয়েছেন। তবে আমি থামতে চাই না, গান গেয়ে যেতে চাই।' এই কথা বলতে বলতে আবেগে গলা ধরে আসে সুনিধি চৌহানের। তিনি বলেন, 'হে ঈশ্বর, আমার সঙ্গে এইরকম ঘটনা এর আগে কখনও হয়নি। আমি দুঃখিত। আসলে আমি যখন গান গাই, তখন নিজের ১০০ শতাংশ দিতে চাই। সেটাই গলার জন্য পারছি না।'
এরপরে তাঁর কনসার্ট করার কথা ছিল কলকাতায়। তাঁর 'আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর' (I AM HOME India Tour)-এর পরবর্তী ভেন্যু ছিল কলকাতা। তবে নিজের সমস্যার কথা ভেবে, একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন সুনিধি।  তিনি লিখেছেন, 'আমার লখনউয়ের অনুষ্ঠানের ঝলক দেখার পরে, আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমার গলায় একটা ইনফেকশন হয়েছে। চিকিৎসক আমায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই কারণেই আমায় ভীষণ দুঃখের সঙ্গে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ১৪ মার্চ আমার যে 'আই অ্যাম হোম' (I AM HOME) কনসার্টটি করার কথা ছিল, সেটার সূচি বদলে ২৫ মার্চ করতে হচ্ছে। এর মধ্যে আশা করছি আমি সুস্থ হয়ে যাব এবং আপনারা সবাই ঠিক যেমনটা প্রত্যাশা করেন, তেমন পারফরম্যান্স দিতে পারব। আমি এবং আমার গোটা টিম মনে করে, আপনারা তারই যোগ্য।


সুনিধি আরও লেখেন, 'আমাদের 'আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর' (I AM HOME India Tour) গোটা ভারতে অনেক ভালবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উদ্দেশ্য হল, আপনারা ঠিক যতটা প্রত্যাশা নিয়ে রয়েছেন, কনসার্টে এসে যেন সেই প্রত্যাশা পূরণ হয়। আপনারা যে আমার সমস্যাটা বুঝেছেন, সেটাকে আমি শ্রদ্ধা করি। আমি কৃতজ্ঞ। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আপনাদের কাছে যে টিকিটগুলি রয়েছে, সেগুলি কনসার্টের পরিবর্তিত দিন পর্যন্ত বৈধ থাকবে। ইতি, আপনাদের সুনিধি চৌহান।'
এখানেই শেষ নয়, সুনিধি আলাদা করে জানিয়েছেন পরবর্তী কনসার্টের দিনক্ষণও। তিনি জানিয়েছেন, তাঁর পরবর্তী কনসার্ট হবে, ২৫ মার্চ, ২০২৬। এটি আয়োজিত হবে কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে। তবে যাঁরা এখনও টিকিট কাটেননি, তাঁদের ও নতুন করে টিকিট কাটার আমন্ত্রণ জানিয়েছেন সুনিধি চৌহান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nussrat Jahan: 'তোমরা খবর নিয়ে নাও না..', ED দফতর থেকে বেরনোর সময় সাংবাদিককে বলে গেলেন নুসরত জাহান
'তোমরা খবর নিয়ে নাও না..', ED দফতর থেকে বেরনোর সময় সাংবাদিককে বলে গেলেন নুসরত জাহান
Actress Death: সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার্স, নাচেও দুর্দান্ত! মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার্স, নাচেও দুর্দান্ত! মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী
Tollywood News: সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!
সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!
Shaktimaan: 'কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তবুও রণবীরকে মেনে নেব না', স্পষ্ট বার্তা 'শক্তিমান' মুকেশের
'কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তবুও রণবীরকে মেনে নেব না', স্পষ্ট বার্তা 'শক্তিমান' মুকেশের
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ২ | ভোটের বাংলায় রসনা-রাজনীতি, মোদির ঝালমুড়ির পর এবার অনুরাগ ঠাকুরের মাছ-ভাত | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ১ | দাঁতনে বিজেপির প্রচারে হামলা, আহত প্রার্থী, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন | ABP Ananda LIVE
West Bengal Election 2026: ভোট আসছে, আসছে নতুন আরও একটা সরকার, মানুষ কী চাইছেন? | Dharmatala | ABP
West Bengal Election 2026: খুশি? অখুশি? নতুন সরকারের কাছে কী কী চাই গড়িয়াহাটের? | Gariahat |
যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Fine Rules : ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
RBI New Rule:  আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
Nusrat Jahan: যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
TMC News: 'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
Rahul Gandhi Rally : 'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
Pahalgam Attack Anniversary: পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
West Bengal Election 2026 : ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
Embed widget