এক্সপ্লোর

Mimi Chakraborty: মিমির বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মামলা তনয় শাস্ত্রীর, পাল্টা ২ কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন অভিনেত্রী!

Mimi Chakraborty News: জানা গিয়েছে মিমি শর্ত দিয়েছেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে তনয় শাস্ত্রীকে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: সময়মতো  অনুষ্ঠানে না এসে টাকা নিয়ে প্রতারণা ও শর্ত ভাঙার অভিযোগে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কাছে নোটিশ পাঠাল উদ্যোক্তা। নোটিশে দাবি করা হয়েছে অনুষ্ঠানে নেওয়া দুই লক্ষ ৬৫ হাজার টাকা ফেরাতে হবে অভিনেত্রীকে। উদ্যোগক্তা তনয় শাস্ত্রীর সামাজিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ আরো কুড়ি লক্ষ টাকা মেটাতে হবে মিমিকে। প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়েছে নোটিশে।

আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি নোটিশে জানিয়েছেন, ২৫ জানুয়ারি ওই অনুষ্ঠানে রাত সারে দশটায় মঞ্চে ওঠার কথা থাকলেও মিমি রাত ১১.৩৫ মিনিটে মঞ্চে উঠে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান করেন। এই শর্ত ভাঙার জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু বনগাঁকাণ্ডের যেন পরতে পরতে নাটক। বুধবার তনয় শাস্ত্রী ২০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করার ঠিক পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার পাল্টা ২ কোটি টাকার মামলা দাবি করেন অভিনেত্রী মিমি। 

এখানেই শেষ নয়, জানা গিয়েছে মিমি শর্ত দিয়েছেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে তনয় শাস্ত্রীকে। পাশাপাশি মিমিকে হেনস্থা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীকে। মিমির আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, তাঁর মক্কেল একজন নামকরা অভিনেত্রী, জনপ্রিয় গায়িকা ও বিনোদন দুনিয়ার তারকা। তিনি নিজে যেচে অনুষ্ঠান করতে যাননি, বরং তাঁকেই ডাকা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে ডাকার পরে, অযথা হেনস্থা করা হয়েছে। সেই কারণেই ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীকে।

মিমি এই মানহানির মামলা করার পরে, তার নোটিশ গিয়েছে তনয় শাস্ত্রীর কাছে। তিনি অবশ্য আদালত ও রাজ্য সরকারের ওপর আস্থা রাখতে চান। তাঁর আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে রাত সারে দশটায় মঞ্চে ওঠার কথা থাকলেও মিমি রাত ১১.৩৫ মিনিটে মঞ্চে উঠে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান করেন। অনুষ্ঠানের অনুমতি নেওয়া ছিল ১২টা পর্যন্ত। ১২টা বেজে যাওয়ার পরে, বাধ্য হয়েই তনয় শাস্ত্রীকে অনুষ্ঠান বন্ধ করার কথা বলতে হয়। আর তারপরেই নাকি ক্ষুদ্ধ হয়ে নায়িকা সরব হন যে তাঁকে হেনস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট ও করেন মিমি। এই ঘটনার পরে, পুলিশে অভিযোগ করেছিলেন মিমি।     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shreya Ghoshal: আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
Shah Rukh Khan: 'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
Subhashree Ganguly in Dubai: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
Vijay Rashmika Wedding: রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে 'বেজায় ভয় পেয়েছিলেন' বিজয় !
রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে 'বেজায় ভয় পেয়েছিলেন' বিজয় !
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget