এক্সপ্লোর

Vijay and Trisha Krishnan: তৃষার জন্যই বিশেষ পদক্ষেপ? মুখ্যমন্ত্রী হয়েই শোয়ের অনুমতি দিলেন 'থলপতি' বিজয়!

Vijay and Trisha Krishnan News: অনেকেই মনে করছেন, এর কারণ তৃষা কৃষ্ণণ। বেশ কয়েকটা মাস ধরেই তৃষা আর 'থলপতি' বিজয়ের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নতুন মুখ্যমন্ত্রী বিজয় মদের দোকান বন্ধের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে পদক্ষেপ নিলেন।
  • অভিনেতা-পরিচালক আরজে বালাজির 'কারুপ্পু' ছবির সকাল ৯টার শো-এর অনুমতি মিলেছে।
  • তামিলনাড়ুতে আইন-শৃঙ্খলাজনিত কারণে সকালের শো-তে প্রায়ই সমস্যা হয়।
  • অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা বিশেষ অনুমতির কারণ হতে পারে।

কলকাতা: সদ্যই শপথ নিয়েছেন, 'থলপতি' বিজয় (Vijay), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার সঙ্গেই সঙ্গেই তিনি একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে চলেছেন। প্রথমেই তিনি ক্ষমতায় এসে, ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দেন। তিনি নির্দেশ দেন কোনও স্কুল, কলেজ, মন্দির, মসজিদ বা গির্জার আশেপাশে কোনও মদের দোকান থাকবে না। আর তারপরেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সমর্থনে একটি বড় পদক্ষেপ নিলেন, বিজয়। বালাজির আসন্ন অ্যাকশন ফিল্মসের আসন্ন ছবিটির জন্য সকাল ৯টার শো-এর অনুমতি করিয়ে দিলেন তিনি। ছবিটির নাম, 'কারুপ্পু'। এই ছবিতে সুরিয়া এবং তৃষা কৃষ্ণণ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশেষ পদক্ষেপ 'থলপতি' বিজয়ের

মঙ্গলবার সন্ধ্যায় এসআর প্রভু এবং এসআর প্রকাশবাবুর প্রোডাকশন কোম্পানি 'ড্রিম ওয়ারিয়র পিকচার্স' এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে বিজয়কে মুখ্যমন্ত্রীর অফিসে কাজ করতে দেখা গিয়েছে। পোস্টে 'কারুপ্পু' সিনেমাটির জন্য সকাল ৯টার শো-এর অনুমতি দেওয়ায় ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, 'মাননীয় মুখ্যমন্ত্রী থিরু জোফেস বিজয়কে 'কারুপ্পু'-এর ৯এএম শো-এর বিশেষ অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। 'কারুপ্পু'-এর FDFS ১৪ই মে থেকে সকাল ৯টার শো থেকে দেখানো শুরু হবে।' 'কারুপ্পু' ছবিতে সুরিয়া মুখ্য চরিত্র, কারুপ্পুস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আরজে বালাজি এবং তৃষা কৃষ্ণণকে আইনজীবীর চরিত্রে, একে অপরের সঙ্গে বিরোধিতা করতে দেখা যাবে পর্দায়। এই সিনেমার হাত ধরে, ২১ বছর পরে বড়পর্দায় দেখা যাবে, সুরিয়া এবং তৃষা কৃষ্ণণের জুটি। এর আগে তাঁরা ২০০৫ সালের ছবি 'আরু'-তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ছবিটি ১৪ই মে, অর্থাৎ আগামীকাল মুক্তি পাওয়ার কথা। 

কেন সকালের শো পাওয়া সমস্যার তামিলনাড়ুতে?

কিন্তু কেন তামিলনাড়ুতে সকাল ৯টার শো পাওয়ার জন্য বেগ পেতে হল এই ছবিকে? বাংলায় তো সকাল ৯টার শো পাওয়া যায় অনায়াসেই। তামিলনাড়ুতে সাধারণত সকাল ৯টার শো অন্যান্য রাজ্যের তুলনায় কম দেখা যায়। কারণ এখানকার সাধারণ মানুষদের মধ্যে তারকাদের নিয়ে চূড়ান্ত জনপ্রিয়তা রয়েছে। সিনেমাহলে নায়ক নায়িকাদের দেখতে ভেঙে পড়েন দর্শকেরা। এইসব কারণে অনেক সময়ে সকালের শো-তে আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই রাজ্যে আগে, ভোর ৪টের শো-ও বেশ জনপ্রিয় ছিল। কিন্তু পঙ্গল ক্ল্যাশের সময়ে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পরে 'আর্লি মর্নিং শো' নিয়ে কড়াকড়ি শুরু হয়। সকালের অধিকাংশ শো-ই বন্ধ করে দেওয়া হয়। তবে 'থলপতি' বিজয় এই ছবিটির জন্য বিশেষ অনুমতি করিয়ে দিয়েছেন। 

বিশেষ অনুমতির কারণ কি তৃষা?

কিন্তু কেন এই ছবির জন্য বিশেষ পদক্ষেপ? অনেকেই মনে করছেন, এর কারণ তৃষা কৃষ্ণণ। বেশ কয়েকটা মাস ধরেই তৃষা আর 'থলপতি' বিজয়ের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন অনেকটাই বেড়ে যায়, যখন 'থলপতি' বিজয়ের শপথ নেওয়ার অনুষ্ঠানে তৃষাকে দেখা যায়। কিন্তু দেখা যায় না 'থলপতি' বিজয়ের স্ত্রী বা সন্তানকে। বিজয়ের মা-কে দেখা যায় তৃষাকে জড়িয়ে ধরতে। আর সেই থেকেই অনুরাগীরা মনে করছেন, তৃষার সঙ্গে যে শুধু 'থলপতি' বিজয়ের সম্পর্ক ভাল এটাই নয়। খুবই অল্প সময়ে, 'থলপতি' বিজয়ের পরিবারের ও খুবই কাছের হয়ে উঠেছেন দক্ষিণের এই অভিনেত্রী।

আরও পড়ুন: Mouni Roy: ৪ বছরের বিয়ে ভাঙছে? খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কী করলেন মৌনী রায়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget