এক্সপ্লোর

Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী

Tamal Raichowdhury Death: আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁর মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন।
  • অসুস্থতা ও বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
  • আজ বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা।
  • টলিপাড়ার একাধিক তারকা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী (Tamal Raichowdhury)। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তদ্ধ টলিপাড়া। মঞ্চ-সফল অভিনেতা ছিলেন তমাল, তাঁকে 'গুরু' বলে মানতেন ঋতুপর্ণ সেনগুপ্ত (Rituporno Sengupta)। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন, দেবদূত ঘোষ। এরপরেই ছড়িয়ে পড়ে খবর। অভিনেতা জানান, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার। গৃহপরিচারিকা এদিন সকালে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চিকিৎসককে খবর দেন। তিনি এসে জানান, ঘুমের মধ্যেই স্ট্রোক হয়েছে অভিনেতার। অসুস্থতা ও বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। পেসমেকার ও বসেছিল তাঁর। সোমবার ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন তিনি।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁর মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে। এরপরে ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিপাড়ার অনেকেই। তমাল রায়চৌধুরীর ছবি শেয়ার করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ' "আমি কি বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী এবং একটি দুষ্টু মেয়ে সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কথা বলছি..? " এই ফোন কল টা আর আসবে না। ভালে থেকো তমাল কাকু। মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে...কখন যে কার জন্য ভেসে আসে.. তা তো আগে থেকে জানা যায় না। জানা থাকলে তোমার শেষ করা কল টা 'মিসড' থেকে যেত না। ক্ষমা কোরো তমাল কাকু।'

রবীন্দ্র সাহিত্য নিয়ে অগাধ পড়াশোনা ছিল তমাল রায়চৌধুরীর। অভিনয়ের পাশাপাশি একাধিক বিষয়েও আগ্রহ ছিল তাঁর। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’-এর মতো সিনেমায় কাজ করেছিলেন তমাল। তাঁকে শেষবার দেখা গিয়েছিল তথাগত-র 'ভটভটি' ছবিতে। তবে এরপরে অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। প্রয়াত অভিনেতার ঝুলিতে রয়ে গেল ‘নোবেল চোর’, ‘বড়া দিন’, ‘চাঁদের পাহাড়’, ‘জাতিস্মর’, ‘দ্য নেমসেক’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবি। সোশ্যাল মিডিয়ায় আজ তমাল রায়চৌধুরীর প্রয়াণের খবর শেয়ার করে নিয়ে লিখেছেন, 'আজ ভোরে, ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় মানুষ অভিনেতা তমাল রায় চৌধুরী।'

আজ বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। বর্ষীয়ান অভিনেতা রেখে গেলেন, পুত্র, কন্যা এবং পুত্রবধূকে। তাঁর মৃত্যুতে শোকস্তদ্ধ টলিউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rahul Death Controversy: বৈঠকের পর বৈঠক, অবশেষে মিলল সমাধানসূত্র! ৬ দিন বন্ধ থাকার পরে ফের শুরু হচ্ছে 'কনে দেখা আলো'-র শ্যুটিং!
বৈঠকের পর বৈঠক, অবশেষে মিলল সমাধানসূত্র! ৬ দিন বন্ধ থাকার পরে ফের শুরু হচ্ছে 'কনে দেখা আলো'-র শ্যুটিং!
East Bengal vs Bengaluru FC: ১০ জন নিয়েও নাটকীয় ম্যাচে ৩-৩ ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে প্রয়াত রাহুলকে অভিনবভাবে স্মরণ
১০ জন নিয়েও নাটকীয় ম্যাচে ৩-৩ ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে প্রয়াত রাহুলকে অভিনবভাবে স্মরণ
Jubin Nautiyal: বিয়ে করলেন 'ধুরন্ধর', 'বজরঙ্গি ভাইজান' খ্যাত সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল! পাত্রীটি কে?
বিয়ে করলেন 'ধুরন্ধর', 'বজরঙ্গি ভাইজান' খ্যাত সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল! পাত্রীটি কে?
Vijay Thalapathy: অনুমতি নেই, তবুও.... ভোটের আগেই দক্ষিণী অভিনেতা বিজয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ
অনুমতি নেই, তবুও.... ভোটের আগেই দক্ষিণী অভিনেতা বিজয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ
Advertisement

ভিডিও

West Bengal Assembly 2026 | নির্বাচনের আগে জনতার জন্য অন্যসুরে গান ধরলেন সুরজিৎ চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE
Voter Baddi | নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক | ABP Ananda LIVE
TMC vs BJP:গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় BJP-র পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে নানুরে উত্তেজনা
TMC vs BJP: বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারে 'বাধা'র মুখে বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি প্রার্থী
TMC VS BJP: একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির,সংঘর্ষে উত্তেজনা হুগলির খানাকুলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Embed widget