এক্সপ্লোর

Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী

Tota Roy Choudhury Exclusive: 'আমি বিশ্বাস করি, সবারই একটা সময় থাকে। আমার সময়টা একটু পরে এসেছে, কিন্তু এসেছে', অকপট টোটা রায়চৌধুরী

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যখন ফোনে তাঁকে এই চরিত্র অফার করেছিলেন, বেশ চমকেই উঠেছিলেন তিনি! কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি তাঁর মুখের মিল রয়েছে! তবে পরিচালকের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে তাঁর। আর সেই কারণেই, চোখ বন্ধ করেই ভরসা করেছিলেন সৃজিতকে। কিন্তু প্রথমবার নিজেকে শরৎচন্দ্র হিসেবে দেখে কেমন লেগেছি তাঁর? ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra) মুক্তির আগে, নিজের মনের কথা বললেন অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)।

পর্দায় নিজেকে শরৎচন্দ্র হিসেবে দেখে কেমন লেগেছিল টোটার?

সিনেমার যে ঝলক ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন, সেখানে টোটার লুক বেশ প্রশংসিত হয়েছে। অভিনেতার নিজের কেমন লেগেছিল? টোটা বলছেন, 'আমি প্রথম আমার সম্পূর্ণ লুকটা দেখেছি ডাবিংয়ের সময়ে। তবে মানুষের থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই আমায় ছুঁয়ে গিয়েছে। আল্পুত বললেও কম বলা হবে, আমি কৃতজ্ঞ। টিজারের নিচে এত প্রশংসা দেখে মনে হচ্ছিল, ভাল কাজ করলে বাঙালিরা এখনও তার কদর করেন।'

'খারাপ সময়েও নিজের ওপর বিশ্বাস টলেনি'

এতদিনে কি টোটাকে টলিউড আরও সিরিয়াসলি ভাবছে? প্রশ্ন শুনে প্রথমেই হাসলেন তিনি। তারপরে বললেন, 'আমি বিশ্বাস করি, সবারই একটা সময় থাকে। আমার সময়টা একটু পরে এসেছে, কিন্তু এসেছে। যখন খুব খারাপ সময় পেরিয়েছি, তখনও নিজের প্রতি বিশ্বাস হারাইনি। আমি জানি আমার স্কিল সেটটা ভাল। আমি জানি, আমার সমসাময়িকদের থেকে আমি কোনও অংশে কম নই। এই বিশ্বাসটা আমার বরাবর ছিল। আমি ফুটবল খেলে বড় হওয়া ছেলে। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এই কথায় বিশ্বাসী। যেহেতু ফুটবল খেলেছি, আমি জানি ৮০ মিনিটের মাথায় ২-০ গোলে হারতে হারতেও কোনও দল ৩ গোলে জিতে যেতে পারে। আমি আশা ছাড়িনি। এখন দেখছি, মানুষ আমার ওপর ভরসা করতে পারছেন।'

'শুধু টাকার জন্য কাজ করে দর্শকদের বিরক্তির পাত্র হয়ে উঠতে চাই না'

শুধু দর্শক নয়, টোটার ওপর পরিচালকেরাও ভরসা করতে পারছেন। যে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, তার বাইরেও নিশ্চয়ই অনেক সিনেমার অফার আসছে, যেগুলি তিনি ফেরাচ্ছেন। টোটা বলছেন, 'কিছু ছবি ইচ্ছাকৃতই করি না। এমন একটা সময় এসেছে, যখন মানুষ খুব বেশি দেখলে বিরক্ত হয়ে যাচ্ছেন। তাই আমি একটু বেছে কাজ করি। আর সেই কাজগুলোই করি, যেটা আমার মনের কাছের কাজ বলে মনে হয় আর চরিত্রটার প্রতি পূর্ণ সম্মান রেখে সুবিচার করতে পারব বলে বিশ্বাস করতে পারি। শুধুমাত্র টাকার জন্য কাজ করে, দর্শকদের বিরক্তি অর্জন করাটা আমার ঠিক বলে মনে হয় না। কারণ তাতে দর্শকও বুঝে যান যে, এই অভিনেতা বা অভিনেত্রী কাজ নিয়ে সিরিয়াস নন। শুধু টাকার জন্যই অভিনয় করতে এসেছেন। আমাদের সময়ে দর্শকদের মধ্যে একটু হলেও ক্ষমা বেঁচে ছিল। এখন দর্শক ক্ষমাহীন। ক্ষমা করেন না।'

আরও পড়ুন: Tota Roy Choudhury: 'এবারের পুজো কঠিনতম, চ্যালেঞ্জের মুখে পড়বেন দর্শক', কেন বললেন টোটা রায়চৌধুরী?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget