Entertainment News: বিয়ে নিয়ে বাড়িতে অশান্তি, ভয়াবহ পদক্ষেপ নিলেন নেটপ্রভাবী, নাকি নিছকই দুর্ঘটনা?
Anurag Dobhal: সোশ্যাল মিডিয়ায় 'UK07 রাইডার' নামেই পরিচিত অনুরাগ ডোভাল।

- অনুরাগ ডোভাল ইনস্টাগ্রাম লাইভে মানসিক হেনস্থার কথা জানান।
- ভিন ধর্মে বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি ও হুমকির অভিযোগ।
- লাইভ চলাকালীন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হননি নেটপ্রভাবী।
- অনেকে দুর্ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বললেও, অনেকে নিছক দুর্ঘটনা মনে করছেন।
কলকাতা: ভালবাসা, স্নেহ বোধহয় সবচেয়ে জরুরি জিনিস কিন্তু তা শত অর্থ খরচ করেও কিনতে পাওয়া যায় না। প্রচুর খ্যাতি, যশ এই সমস্ত কিছুই ভালবাসা এনে দিতে পারে না। ঠিক এই কথাটাই যেন বার বার মনে করিয়ে দিচ্ছে নেটপ্রভাবী অনুরাগ ডোভালের ঘটনাটা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, মানসিক হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। আর সদ্যই সামনে এসেছে একটি ভিডিও। ভিডিওটি একটি দুর্ঘটনার। জানা যাচ্ছে, ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন নাকি অনুরাগ ডোভালের বড়সড় গাড়ি দুর্ঘটনা ঘটে। এও কানাঘুষো, তিনি নাকি গাড়ি দুর্ঘটনা করেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় 'UK07 রাইডার' নামেই পরিচিত অনুরাগ ডোভাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে তিনি প্রায় ঘণ্টা দুয়েকের লাইভ ভিডিও করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তাঁর পরিবারে বেশ কিছু সমস্যা চলছে। ভিন ধর্মে বিয়ে করার জন্য তাঁকে মানসিক হেনস্থা করা হচ্ছে, তাঁর পরিবারে অশান্তি চলছে। বাবা মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তিনি। এরপরেই প্রকাশ্যে আসে এই দুর্ঘটনার খবর। স্ত্রী ঋতিকার সঙ্গে সমাজমাধ্যমে আলাপ অনুরাগের, সেখান থেকেই শুরু প্রেমপর্ব। তবে বিয়ের পর থেকেই নাকি শুরু হয় সমস্যা।
সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে 'UK07 রাইডার'-এর একটি ভিডিও। এই খবর প্রকাশ্যে আসার পরেই অনেকে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই জানতে চান, নেটপ্রভাবী কেমন রয়েছেন? তবে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় অনুরাগের তেমন আঘাত লাগেনি। তবে অনুরাগের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকে বলেছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। কারণ এই লাইভেই একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে অনেকে আবার মনে করছেন, লাইভ করতে করতে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই শুধু শুধু এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলেছেন। এটা নিছকই দুর্ঘটনা।
প্রসঙ্গত, অনুরাগ ডোভাল 'বিগ বস ১৭'-এ ও প্রতিযোগী হিসাবে যোগদান করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় 'UK07 রাইডার' নামেইই জনপ্রিয় অনুরাগ। কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন যে, ভিনধর্মে বিয়ে করার জন্য তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিয়ের ঠিক ৫ দিন আগে নাকি নেটপ্রভাবীর বাবা মা নাকি পিছিয়ে আসতে চান। তাঁরা বলেন, তাঁরা এই বিয়েতে রাজি নন। তিনি সেই লাইভে বলেছিলেন, তাঁর মৃত্যুর জন্য তাঁর বাবা, মা ও ভাই দায়ী থাকবেন। তবে দুর্ঘটনার আগে করা লাইভে তিনি বলেছিলেন, 'পরের জন্মে আসলে ভালবাসা দিও মা।'























