Usha Uthup: নতুন করে তৈরি হল 'রম্বা হো', কিছুই জানতেন না ঊষা উত্থুপ?
Usha Uthup on Rambha Ho: অনেকেই মনে করেছিলেন, গানটিকে নতুনভাবে তৈরি করার জন্য হয়তো খারাপ লাগবে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর

কলকাতা: ১৯৮১ সালে 'রম্বা হো' গান গেয়ে চমক লাগিয়েছিলেন ঊষা উত্থুপ (Usha Uthup)। 'আরমান' এই গান আজও ফেরে বিনোদন থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী মানুষদের মুখে মুখে। আর সদ্য মুক্তি পাওয়া 'ধুরন্ধর' ছবিতে, সেই গানেরই রিমেক করা হয়েছে। শাশ্বত সচদেব গানটির পূননির্মাণ করেছেন এবং গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী। আর এবার, এই গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন গানের গায়িকা স্বয়ং। উষা উত্থুপ। কিংবদন্তি গানটি নতুন করে তৈরি করা নিয়ে কী বলছেন গায়িকা? কেমন লেগেছে তাঁর?
অনেকেই মনে করেছিলেন, গানটিকে নতুনভাবে তৈরি করার জন্য হয়তো খারাপ লাগবে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর। কিন্তু আদৌ তা হয়নি, উষা উত্থুপ নাকি গানের নতুন সংস্করণ শুনে দিব্যি খুশি। তিনি জানান, নতুন গানের লিঙ্কটি তাঁকে পাঠানো হয়েছিল। তিনি গোটাটা শুনেছেন। আর তাতে দিব্যি খুশি তিনি। গানটি যে নতুনভাবে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে, তাতে ভীষণ খুশি তিনি। এই গান নিয়ে ঊষা উত্থুপ বলেছেন, 'আমি এমন কেউ নই, যার গান কেউ নতুন করে গেয়েছে বলে তার খারাপ লাগবে। আমি ভীষণ খুশি। মধুবন্তী গানটা দারুণভাবে গেয়েছে। আমি ভীষণ খুশি দর্শকদের কাছে গানটি নতুনভাবে পৌঁছে গিয়েছে। তবে ঊষা উত্থুপ এ ও জানিয়েছেন, গানটিকে নতুনভাবে তৈরি করার সময় তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। গানটি যে নতুনভাবে তৈরি করা হচ্ছে, তা ও কেউ জানাননি তাঁকে। তবে ঊষা উত্থুপ গানটি নিয়ে বেশ খুশিই।
ঊষা উত্থুপ জানিয়েছেন, তিনি মনে করেন 'রম্বা হো' এমন একটা গান, সেটা যেই গাইবে, হিট হবে। তাঁকে নাকি এখনও কোনোও কোনোও শো-তে 'রম্বা হো' গানটি গাইতে হয়। সেই গানকে যে নতুনভাবে দর্শকদের কাছে নিয়ে আসার কথা 'ধুরন্ধর' নিয়ে এসেছে, তার জন্য ঊষা উত্থুপ ভীষণ খুশি। ঊষা উত্থুপ বলেন, জেন জি-র কাছেও এই গানটি ভীষণ জনপ্রিয়। এই গান রিলসে লাগালে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। এই গানটিকে অসাধারণ বলে মনে করেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।
View this post on Instagram























