এক্সপ্লোর

Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

Entertainment News: উত্তম কুমারকে নিয়ে বাঙালির আবেগ চিরন্তন। সেই আবেগের কথা মাথায় রেখে, এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার

কলকাতা: উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ নিউটাউনে উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে, মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস করা হল। এদিন শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তম কুমার ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ফিল্ম সেন্টারের ৩ টি অংশ হবে। ফিল্ম সেন্টারে থাকবে সিনেমা হল, ওপেন এয়ার থিয়েটার। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, পোস্ট প্রোডাকশন ল্যাবরেটরি ও স্টুডিও থাকবে।' এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও অন্যান্যরা। 

উত্তমকুমারের আবেগকে মাথায় রেখে নতুন উদ্যোগ

উত্তম কুমারকে নিয়ে বাঙালির আবেগ চিরন্তন। সেই আবেগের কথা মাথায় রেখে, এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। মহানায়কের নামে এ রাজ্য়ে তৈরি হচ্ছে ফিল্ম সেন্টার। একটা সময়ে উত্তম কুমারের ছবি রিলিজের জন্য় শুক্রবার মুখিয়ে থাকতেন দর্শকরা। কয়েক দশক পর, সেই শুক্রবারই নিউটাউনে হয়ে গেল তারই ভূমিপুজো। ২৫ কোটি টাকা খরচ করে, তৈরি হবে এই মেগা প্রজেক্ট। যেখানে থাকবে ৭৫০ আসনের ২টি সিনেমা হল। একই সঙ্গে সেখানে তৈরি করা হবে ফুড কোর্ট, পার্কিং।  থাকবে ১ হাজার আসনের অডিটোরিয়াম। থাকবে ওপেন এয়ার থিয়েটারও। প্রস্তাবিত এই ফিল্ম সেন্টারে তৈরি করা হবে সিনেমার পোস্ট প্রোডাকশনের ল্যাবরেটরি ও স্টুডিও। 

বিশেষ উদ্যোগে কী বলছে টলিউড?

এখানে শুভেন্দু অধিকারী বলেন, 'এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে। সয়েল টেস্ট কমপ্লিট। সাইট সিলেকশন তো হয়েই গেছে। আমাদের ডিপিআর প্রসেস চলছে। বর্ষা শেষ হলেই এখানে এজেন্সি কাজ শুরু করে দেবে।' শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের একঝাঁক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীরা। এদিনের অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'এটা আমাদের উত্তম জেঠুর নামে হচ্ছে সেজন্য আমরা সবাই খুব আনন্দিত। এটা থেকে যাবে এবং প্রচুর স্টুডেন্টস তৈরি হবে, সিনেম্যাটিক একটা সেন্টার যেটা মহানায়ক উত্তম কুমারের নামে হবে। আগামী ১০০ বছর পরও মানুষজন এটা দেখবে। এর চেয়ে বড় কিছু পাওনা নেই।' এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'এটা মহান প্রচেষ্টা। আমার মনে হয় এই ধরনর অগ্রগতি হয়ে গেছে ইতিমধ্যেই। বেঙ্গল সবসময় এগিয়ে থেকেছে। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বললেন যে বাংলা সবসময় একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা যদি সবাই মিলে সবার মতামত নিয়ে এগিয়ে চলি, তাহলে কাজটা সফল হবে। মানে কোনও একচোখা হরিণের মতো কাজ হবে না যে না আমি এটাই মনে করি এটাই করব।'

এই অনুষ্ঠান থেকেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'মহাগুরু তো আছেনই। তিনি প্রস্তুতি বৈঠকে ছিলেন এবং আপনারা শুনলে খুশি হবেন, পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে কিছুদিনের মধ্যে আমরা মাননীয় মিঠুন চক্রবর্তীকে আমাদের কালচারাল অ্যাডভাইজার করতে চলেছি।' এরপরে মিঠুন চক্রবর্তী বলেন, 'আমার এই ইজ্জতটা খালি উনিই (মুখ্যমন্ত্রী) দিতে পারেন। ওনার ভালবাসার জন্যই এখনও দাঁড়িয়ে রয়েছি। উনি অকৃতজ্ঞ নন। এখন এত কাজ বাড়িয়ে দিচ্ছেন ছোট ছোট করে, আমার ওপরে ধীরে ধীরে ধীরে সব ফেলে দিচ্ছেন।' উত্তম কুমারের নামে প্রস্তাবিত ফিল্ম সেন্টারের ভূমিপুজো ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো।

আরও পড়ুন: Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget