এক্সপ্লোর

Vijay Thalapathy: মোটা টাকা খোরপোশ, সমুদ্রমুখী বাড়ি দাবি স্ত্রী-র! কী সিদ্ধান্ত বিজয় থলপতির?

Vijay Thalapathy News: বাবাকে নিয়ে এই সমস্ত গুঞ্জন রটায় বিব্রত ছেলে জেসন সঞ্জয়। সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট ও দিয়েছেন তিনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: সংবাদমাধ্যম তোলপাড় হয়ে গিয়েছিল, দক্ষিণের নামজাদা অভিনেতা বিজয় থলপতির (Vijay Thalapathy)-র ব্যক্তিগত সম্পর্কের সমস্যা প্রকাশ্যে আসায়। সূত্রের খবর, অভিনেতার স্ত্রী, সঙ্গীতা সোনারলিঙ্গম নাকি বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। আদালতে বিবাহবিচ্ছেদ চেয়ে নাকি ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু কেন এই সমস্ত খবর প্রকাশ্যে এল হঠাৎ করে? শোনা যাচ্ছে, বিজয়ের আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন নাকি সোশ্যাল মিডিয়ায় বিজয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেই থেকেই নাকি শুরু হয়েছে যাবতীয় সমস্যা। এরপরেই নাকি সঙ্গীতা চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

বিজয়ের এক পুত্র ও এক কন্যা, তাঁরা সবাই একসঙ্গেই থাকেন। তবে বাবাকে নিয়ে এই সমস্ত গুঞ্জন রটায় বিব্রত ছেলে জেসন সঞ্জয়। সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট ও দিয়েছেন তিনি। তবে বিজয়ের মেয়ের অবস্থায় এই বিষয়টা নিয়ে স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, সঙ্গীতা নাকি বিবাহবিচ্ছেদ চাওয়ার পাশাপাশি, মোটা অঙ্কের খোরপোশ ও দাবি করেছেন। চেন্নাইয়ের নেলানকেরাই অঞ্চলে সমুদ্রমুখী বাড়িটি নাকি বিজয়ের থেকে সঙ্গীতা দাবি করেছেন খোরপোশ হিসেবে।

এখানেই শেষ নয়, বিজয় ও নাকি বিবাহবিচ্ছেদ চান। তিনি নাকি আদালতের বাইরে গোটা বিষয়টা মিটমাট করে নিতে চান। সেই কারণেই নাকি মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছেন সঙ্গীতা। শুধু চেন্নাইয়ের নেলানকেরাই অঞ্চলে সমুদ্রমুখী বাড়িই নয়, বিজয়ের স্ত্রী নাকি তাঁর পুত্র ও কন্যার জন্য নাকি ২৫০ কোটি টাকা দাবি করেছেন। তবে বিজয় সত্যিই এই অঙ্কের টাকা দিয়ে আদালতের বাইরে মিটমাট করবেন কি না, তার উত্তর দেবে সময়।

দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি বিজয় আর তৃষা কৃষ্ণন। একটা সময়ে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপরে, ১৪ বছরের বিরতি। এরপরে ২০২৩ সালে একসঙ্গে কাজ করেন বিজয় আর তৃষা, সেই থেকেই নাকি তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু। ‘লিয়ো’ ছবিতে একসঙ্গে কাজ করেন বিজয় আর তৃষা। শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের পরে, তৃষার সঙ্গে নাকি নরওয়েতে একান্ত যাপনে গিয়েছিলেন বিজয়। তারপরেই নাকি তাঁদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

এরপরেই, সঙ্গীতা সোনারলিঙ্গম নাকি বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। থলপতি ও নাকি পাল্টা কোনও মামলা দায়ের করেননি, তিনি গোটা বিষয়টা আদালতের বাইরেই মিটমাট করে নিতে চান। তাঁরা কী সিদ্ধান্ত নেন, সেই উত্তর দেবে সময়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget