এক্সপ্লোর

Ranveer Singh: 'কান্তারা' বিতর্কে আদালতের ভর্ৎসনার মুখে রণবীর সিংহ, শুনতে হল, 'ক্ষমা চাইলেই সব মিটে যায় না, দায়িত্বশীল হতে হবে'

Ranveer Singh on Kantara Row: রণবীরের বিরুদ্ধে এই অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: 'কান্তারা' (Kantara) বিতর্ক যেন কেটেও কাটছে না! 'কান্তারা' ছবির মুখ্য অভিনেতা, ঋষভ শেট্টীকে অনুকরণ করার অভিযোগ উঠেছিল রণবীর সিংহের (Ranveer Singh) বিরুদ্ধে। রণবীর সিংহ নাকি গত বছরের একটি অনুষ্ঠানে ঋষভ শেট্টিকে অনুকরণ করেছিলেন। সিনেমায় দেখানো চামুণ্ডাদেবীর অভিনয় ও সেদিন, সেই মঞ্চে করে দেখিয়েছিলেন রণবীর। এমনকি, চামুণ্ডাদেবীকে 'মহিলা ভূত' বলে ও সম্বোধন করেছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় কয়েক মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তারপরেই সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আছড়ে পড়ে রণবীর সিংহের উপরে। অভিযোগ ওঠে, ঋষভকে অপমানের পাশাপাশি রণবীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

রণবীরের বিরুদ্ধে এই অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। বিচারপতি এম নাগপ্রসন্ন এই কথা স্পষ্ট করে দেন যে, ধর্মীয় বিশ্বাস ও ভাবনা নিয়ে উপহাস করার কোনও ক্ষমতা রণবীর সিংহের নেই, যে যত বড় তারকাই হোন না কেন! এদিন বিচারপতি সাফ বলেন, 'আপনি একজন খ্যাতনামা তারকা। সাধারণ মানুষের ওপর আপনার প্রভাব যথেষ্ট বেশি। আর ঠিক সেই কারণেই আপনার দায়িত্ব ও অনেক বেশি। আপনাকে আরও দ্বায়িত্বশীল হতে হবে।' বিচারপতি আরও বলেন, আগামীদিনে রণবীর সিংহকে কিছু বলার আগে আরও সতর্ক, আরও দায়িত্বশীল হতে হবে। জানতে হবে, কাকে নিয়ে কথা বলছেন রণবীর। কোনও দেবীকে, যে কোনও শর্তেই 'ভূত' বলে সম্বোধন করা যায় না। বিচারপতি আরও বলেন, 'ক্ষমা চাইলেই সবটা মিটে যায় না। মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু ইন্টারনেট সমস্ত মনে রাখে।' শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাতই নয়, নিজে একজন অভিনেতা হয়ে, আরেকজন অভিনেতাকে অনুকরণ করার জন্য সমালোচিত ও হয়েছেন রণবীর।

প্রসঙ্গত, কেরিয়ারের দিক থেকেও সমস্যায় পড়েছেন রণবীর। 'ধুরন্ধর' (Dhurandhar)-এর সাফল্যের পরেই নাকি বদল এসেছে রণবীর সিংহের চরিত্রে। তিনি নাকি আরও বেছে বেছে ছবি করছেন। আর সেই বেছে ছবি করার জেরেই নাকি রণবীরের তালিকা থেকে বাদ পড়েছে, 'ডন ৩' (Don 3)। সমস্ত পরিকল্পনা হয়ে যাওয়ার পরেও 'ডন ৩'-তে অভিনয় করতে নারাজ রণবীর সিংহ। আর সেই কারণেই, ফারহান আখতারের (Farhan Akhtar) প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের তরফ থেকে রণবীরের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছিল কোটি কোটি টাকা!

রিপোর্ট অনুযায়ী, রণবীরের এই সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। আর সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এই ক্ষতির জন্য, ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছে ৪০ কোটি টাকা চেয়েছে। রণবীর প্রাথমিকভাবে এই টাকা দিতে রাজি না থাকলেও, পরবর্তীতে রণবীর আংশিক টাকা দিতে রাজি হয়েছেন। তবে আংশিক টাকা নিতে রাজি নন ফারহান। তিনি আদালতের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
Advertisement

ভিডিও

Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Embed widget