Cancer: স্বাস্থ্যকর খাবারই খেতেন, তবু ২৯ বছর বয়সে ধরা পড়ল চতুর্থ স্টেজের ক্যানসার ! এই বিষয়ে সতকর্তার নিদান আক্রান্ত মহিলার
Cancer Prevention: স্বাস্থ্যকর খাবারের অভ্যাস থাকা সত্ত্বেও তাঁর চাকরির কারণে কিছু বাজে অভ্যাস গোপনে প্রভাব ফেলেছিল তাঁর শরীরে। আর তা থেকেই ধীরে ধীরে ক্যানসার চেপে বসে তাঁর শরীরে।

কলকাতা: সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভাল উন্নত মানের খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একথা অনস্বীকার্য, কিন্তু ভাল খাবার আপনার শরীরে ক্যানসারের বাসা বাঁধা দমাতে পারবে না। ক্যানসারের মত মারণ রোগ প্রতিরোধ করা ভাল খাবারের মাধ্যমে সম্ভব নয়। জেনেটিক্স, জীবনযাপনের ধরণ সহ আরও নানা কারণে ক্যানসার দেখা দিতে পারে। ২৯ বছর বয়সী এক মহিলা সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে শেয়ার করেছেন যে তিনি বরাবর স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতেন, কিন্তু তারপর ২৯ বছর বয়সে এসে হঠাৎ করেই তাঁর কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়ে, তাও আবার চতুর্থ স্টেজের। বিগত ৩০ জুলাই মণিকা চৌধুরী নামের এই মহিলা তাঁর জীবনের এই কাহিনি শেয়ার করেন। আর এত ভাল ডায়েট মেনে চলার পরেও কীভাবে ক্যানসারে আক্রান্ত হলেন তিনি, তা রোগ নির্ণয়ের প্রক্রিয়া, চিকিৎসকদের সঙ্গে কথা বলে খানিক অনুধাবন করেছেন এবং তা তিনি সমস্ত নাগরিকদের জানাতে চেয়েছেন।
মণিকা চৌধুরী জানিয়েছেন যে তাঁর স্বাস্থ্যকর খাবারের অভ্যাস থাকা সত্ত্বেও তাঁর চাকরির কারণে কিছু বাজে অভ্যাস গোপনে প্রভাব ফেলেছিল তাঁর শরীরে। দীর্ঘ সময় ধরে কাজ করা, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকা, অতিরিক্ত মানসিক চাপই যে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলেছিল তা বলেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আমি বরাবরই খুব মনোযোগী ছিলাম, বিশেষ করে যখন আমার স্বাস্থ্যের কথা আসে। আমি স্বাস্থ্যকর খাবার খেতাম, আমার ডায়েটের যত্ন নিতাম। ভাজাভুজি বা তৈলাক্ত খাবার কখনই খেতাম না আমি। আমি যখন আমার ওয়েবসাইটের কাজ শুরু করি, তখন আমি বুঝতে পারিনি যে এই কাজ কতটা চাহিদাপূর্ণ হয়ে উঠবে এবং সর্বগ্রাসী হয়ে উঠবে।’
মণিকা চৌধুরী আরও লেখেন যে কীভাবে তাঁর সিডেন্টরি লাইফস্টাইল, ন্যূনতম শারীরিক পরিশ্রম ও খুব কম বাইরে ভ্রমণের কারণে তাঁর জীবনধারা পালটে গিয়েছে এবং তা তাঁর স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। তাঁর কথায় একসময় সন্ধ্যায় দৌড়নো তাঁর রুটিনে ছিল। এগুলিই ছিল তাঁর ব্যক্তিগত থেরাপি। আর যত বেশি তিনি কাজে ডুবে গিয়েছেন, তত নিজের স্বাস্থ্যকে পাশে ঠেলে দিয়েছেন তিনি। বারবার তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছেন যে খুব দ্রুত তিনি পুরনো জীবনে ফিরবেন, কিন্তু সেই ফেরা আর হয়ে ওঠেনি।
Instagram-এ এই পোস্টটি দেখুন
দুর্ভাগ্যবশত তাঁর কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়ার পরে জীবনে এক ব্যাপক মোড় আসে। এই সময়েই তিনি বুঝতে পারেন যে দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক চাপ, অতিরিক্ত কাজ, শারীরিক সুস্থতাকে অবহেলা করা এবং বার্ন আউট হওয়া এগুলি তাঁর স্বাস্থ্যকে প্রভাব ফেলেছে। এমনটাই পোস্টে লেখেন তিনি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
সেরা শিরোনাম





















