Weight Loss: ৪ মাসে ১০০ কোটি টাকার বিক্রি ! দ্রুত ওজন কমাতে শয়ে শয়ে ভারতীয় এই ওষুধ খাচ্ছেন; পরিসংখ্যান চমকে দেবে
Weight Loss Drug: ২০২৫ সালের জুলাই মাসে আগের বছরের তুলনায় এই ওজন কমানোর ওষুধের বিক্রি বেড়ে গিয়েছে ২৭ শতাংশ। এই বৃদ্ধির মূল কারণ হল ব্যাপক হারে প্রচার ও রোগীর সংখ্যা বৃদ্ধি।

ভারতের বাজারে কয়েকদিন আগেই ওজন কমানোর একটি ওষুধ আনা হয়েছিল ওয়েগোভি নামে আর তারপর থেকেই জানা যাচ্ছে ভারতীয়দের মধ্যে এই ধরনের ওষুধ বা ইঞ্জেকশনের সহায়তায় ওজন দ্রুত কমানোর ব্যাপারে উৎসাহ দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে ভারতে ওজন কমানোর ওষুধের বিক্রি ব্যাপক হারে বেড়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা এলি লিলির মোউঞ্জারো এবং হল্যান্ডের সংস্থা নোভো নর্ডিকের ওষুধ ওয়েগোভি ভারতে এই বছর ব্যাপক হারে বিক্রি হয়েছে।
২০২৫ সালের জুলাই মাসে আগের বছরের তুলনায় এই ওজন কমানোর ওষুধের বিক্রি বেড়ে গিয়েছে ২৭ শতাংশ। ভারতের ফার্মাসিউটিক্যাল মার্কেটের এক বিশেষজ্ঞ জানাচ্ছেন এই বৃদ্ধির মূল কারণ হল ব্যাপক হারে প্রচার ও রোগীর সংখ্যা বৃদ্ধি। জিএলপি ওয়ান-এর বাজার মূলধন ২০২৪ সালের জুলাই মাসে ছিল ৪৭৬ কোটি টাকা আর তা ২০২৫ সালের জুলাই মাসে দাঁড়িয়েছে ৬০৬ কোটি টাকায়। জিএলপি ওয়ান বা গ্লুকাগন লাইক পেপটাইড ওয়ান আসলে একটি হরমোন যা অন্ত্রে তৈরি হয় এবং রক্ত শর্করা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর এই জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট এমন এক ধরনের ওষুধ যা এই হরমোনের অনুকরণ করে, যা মূলত টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। স্থূলতা কমাতেও ব্যবহার করা হয় এই ওষুধ।
সংবাদ প্রতিবেদন অনুসারে ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে সেমাগ্লুটাইড আর টার্জেপাটাইড, তবে এই ধরনের ওষুধের ইঞ্জেক্টেবল ভার্সন এসে যাওয়ায় জুলাই মাসে এর বিক্রি লাফ দিয়েছে অবিশ্বাস্য গতিতে। মোউঞ্জারো ওষুধটি সপ্তাহে একবার ইঞ্জেক্ট করতে হয় শরীরে, তবু এই ড্রাগের বিক্রি এই বছর মার্চ মাসে ৩ কোটি টাকা বেড়ে জুলাই মাসে হয়ে গিয়েছে ৪৭ কোটি টাকা। মাত্র ৫ মাসে ১৫ গুণ বেড়ে গিয়েছে এই ওষুধের বিক্রি। মার্চ মাসে যেখানে এই ওষুধের ১২ হাজার ইউনিট বিক্রি হয়েছিল, জুলাই মাসে বিক্রি হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ইউনিট। অন্যদিকে ওয়েগোভি নামের ওষুধটিও জুলাই মাসে অতিরিক্ত ৭ কোটি টাকার বিক্রি হয়েছে।
সারা পৃথিবীর মধ্যে ভারতেই সবথেকে বেশি ডায়াবেটিস আক্রান্তের হার। ১৮ বছরের উর্ধ্বে এমন সারা দেশে ৭.৭ কোটি মানুষ ডায়াবেটিসে (টাইপ ২) আক্রান্ত। আর ২.৫ কোটি মানুষ প্রি-ডায়াবেটিকসে আক্রান্ত বা ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















