Assam HIV Cases: অসমের জেলে হু হু করে বাড়ছে HIV সংক্রমণ, চার মাসে আক্রান্ত ২২৬ জন কয়েদি
Assam HIV Positive Prisoners: অসমের জেলে HIV আক্রান্ত কয়েদিদের সংখ্যা বাড়ছে। হিমন্ত বিশ্ব শর্মা তদন্তের নির্দেশ দিলেন।

গুয়াহাটি: জেলবন্দি কয়েদিদের মধ্যে উত্তরোত্তর বাড়ছে HIV সংক্রমণ। গত চার মাসে অসমে ২২৬ জন কয়েদির শরীরে HIV-তে সংক্রমণ ধরা পড়েছে। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে অসম সরকার। তদন্তের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। (Assam HIV Positive Prisoners)
হিমন্ত জানিয়েছেন, তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। সংক্রমিতদের যাতে ঠিকঠাক চিকিৎসা হয়, দেখা হবে তাও। তিনি বলেন, “একজন HIV পজিটিভ বলে জানতে পেরেছি আমি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। গুয়াহাটি হাইকোর্টও দেখছে বিষয়টি।” জেলে HIV পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে অসম সরকার। (Assam HIV Cases)
আরও পড়ুন: ‘বাবার মৃত্যুতে আনন্দ হয়েছিল, কোনও আক্ষেপ নেই’, স্বীকার করলেন অভিনেতা রাম কপূর
Assam govt orders probe after over 200 jail inmates test HIV-positive in four months https://t.co/GHdfvvtGYX
— Northeast News (@newsne24x7) September 1, 2026
বিষয়টি প্রথম সামনে আসে শ্রীভূমি জেলা কারাগার থেকে। সেখানে ১১ জন কয়েদি HIV আক্রান্ত। HIV আক্রান্ত এক মহিলা কয়েদি। ওই জেলে বর্তমানে ৪৪৫ জন কয়েদি রয়েছে। অথচ সরকারের বেঁধে দেওয়া সংখ্যা অনুযায়ী, ওই জেলে সর্বাধিক ১৮৭ জন কয়েদি রাখা যেতে পারে। অর্থাৎ অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশি কয়েদি রয়েছে জেলে।
আরও পড়ুন: উৎসবের আগে পেঁয়াজের দামও আগুন, বাফার স্টক ছাড়ল কেন্দ্র, বেঁধে দেওয়া হল মূল্য, কোথায় পাবেন জানুন
There are approximately 33,000 active HIV/AIDS patients in Assam today. If testing is intensified, the numbers could be higher.
— Ashok Singhal (@TheAshokSinghal) August 26, 2026
What these patients need is compassion, care and support. And what we, as a society, need to do is raise awareness, shun stigma, and ensure that no one… pic.twitter.com/BQTdP4b6Po
জেল কর্তৃপক্ষের দাবি, HIV আক্রান্ত কয়েদিদের অধিকাংশের বিরুদ্ধেই নার্কোডিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস ধারায় মামলা রয়েছে। AIDS কন্ট্রোল কমিটির আধিকারিকরা নিয়মিত জেলে আসেন, তাদের কাউন্সেলিংও হয়। শ্রীভূমি জেলের ইনচার্জ, ম্যাজিস্ট্রেট অন্বেষা খেরশা জানিয়েছেন, HIV আক্রান্তদের শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে অসমের ৩১টি জেলে ২২৬ জন কয়েদি HIV আক্রান্ত। অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্ঘল এ আগে জানান, রাজ্যে প্রায় ৩৩ হাজার HIV/AIDS আক্রান্ত রোগী রয়েছেন।
Before You Go
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda






















