Live Updates: জেএনইউ-এর উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি মুরলী মনোহর জোশীর

পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 09 Jan 2020 08:44 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের উপর হামলার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল কর্তৃপক্ষ। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।আজ জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ...More

জেএনইউ-এ হিংসার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘পাঙ্গা’ ছবির প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জেএনইউ-এ হামলা নিয়ে পড়ুয়াদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। জেএনইউ-এ দুই ধরনের ছাত্র সংগঠন আছে। কলেজে পড়ুয়াদের নিজেদের মধ্যে মারপিট খুব সাধারণ ঘটনা। আমি যখন চণ্ডীগড়ে ছিলাম, তখন মেয়েদের হস্টেলে থাকতাম। সেখানে ছেলেদের হস্টেলও ছিল। সেখানে বিভিন্ন অপরাধ, এমনকী খুনও সাধারণ ঘটনা ছিল। একবার আমাদের হস্টেলে একটি ছেলেকে মারতে এসেছিল কয়েকজন। হস্টেলের ম্যানেজার তাঁর প্রাণ বাঁচান। জেএনইউ-এ দু’পক্ষের লোকজনই জখম হয়েছে। তাহলে কেন এটিকে জাতীয় ইস্যু করা হচ্ছে? গুণ্ডাদের এত গুরুত্ব দেওয়া উচিত নয়। এই ধরনের গুণ্ডারা দেশের সর্বত্র আছে। ওদের পুলিশের হেফাজতে নিয়ে চড় কষালেই দম্ভ দূর হয়ে যাবে।’
Senior BJP leader Murli Manohar Joshi tweets, "Reports are, that the HRD ministry had twice advised the JNU VC to i… https://t.co/7VLdYp4AEy