এক্সপ্লোর

Ideas of India 2026: কোন দিকে ভারত-পাকিস্তান সম্পর্ক? জানাবেন প্রাক্তন RAW প্রধান এ.এস. দুলাত

Ideas of India Summit 2026: আইডিয়াস অফ ইন্ডিয়া সামিটের অনুষ্ঠানের আকর্ষণ “Locked in a Deadly Embrace”। যেখানে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর প্রাক্তন প্রধান এ.এস. দুলাত উপস্থিত থাকবেন।

২৭ ও ২৮ ফেব্রুয়ারি মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে (Grand Hyatt Mumbai) এবিপি নেটওয়ার্ক (ABP Network) পরিচালিত আইডিয়াস অফ ইন্ডিয়া সামিটের (Ideas of India Summit) পঞ্চম বছরের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। যেখানে কূটনীতি, প্রযুক্তি, ব্যবসা, বিনোদন ও সংস্কৃতির মতো বিভিন্ন আঙিনার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। দু'দিন যাবৎ চলা এই অনুষ্ঠানে মূলত নীতি-ভিত্তিক বিতর্ক এবং ভবিষ্যতের রূপ নিয়ে আলোচনা হবে। সামিট শুরুর প্রথম থেকেই এই অনুষ্ঠানে ভারতের পরিবর্তনশীল অগ্রাধিকারগুলিকে মান্যতা দেওয়া হয়ে আসছে। ক্রমে এটি বিশ্ব ব্যবস্থাকে রূপদানকারী বৃহত্তর স্রোতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
 
নীতি ও ক্ষমতা

পঞ্চম বছরে এসে আইডিয়াস অফ ইন্ডিয়া সুশৃঙ্খল ও কাঠামোগত আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। যেখানে খুব সুন্দরভাবে প্রশাসনিক কাজ, উদ্ভাবন ও জনজীবনের মধ্যে সেতুবন্ধন পরিলক্ষিত হয়। এবছরের অনুষ্ঠানটি বর্তমান সময়ের দ্রুত ও পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা গঠনের থিমের অধীনে সেই পথচলা অব্যাহত রেখেছে। যা ভারতের কৌশলগত দিক নিয়ে আলোচনার জন্য নীতিনির্ধারক, শিল্পক্ষেত্রের শীর্ষ ব্যক্তিত্বদের মতামত এবং সাংস্কৃতিক কণ্ঠস্বরকে একত্রিত করে। আইডিয়াস অফ ইন্ডিয়া সামিটে মূলত বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, প্রযুক্তিগত রূপান্তর এবং সফট পাওয়ার নিয়ে আলোচনা হয়ে থাকে।  

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা 

আইডিয়াস অফ ইন্ডিয়া সামিটের এবছরের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ “Locked in a Deadly Embrace”। যেখানে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর প্রাক্তন প্রধান এ.এস. দুলাত (A.S. Dulat) উপস্থিত থাকবেন। ভারতের গোয়েন্দা সংস্থার কেন্দ্রবিন্দুতে থেকে তাঁর কয়েক দশকের অভিজ্ঞতা থেকে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আলোকপাত করবেন।  

ইন্টালিজেন্সে তাঁর কেরিয়ার 

এ.এস. দুলাত RAW এর প্রধান হিসেবে এবং তার আগে গোয়েন্দা ব্যুরোর স্পেশাল ডিরেক্টর (Special Director of the Intelligence Bureau) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনে তিনি জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উন্নয়নের কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন। তিনি নয়াদিল্লি (New Delhi) এবং ইসলামাবাদের (Islamabad) পরিবর্তিত সম্পর্কের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছেন। 

মূলত কী আলোচনা? 
  
অবসর গ্রহণের পর, দুলাত জনসাধারণের কাছে আরও স্পষ্টবাদী প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তাদের একজন হিসেবে নিজেকে মেলে ধরেছেন। তাঁর ধারাবাহিক যুক্তি, বিস্তর টানাপোড়েন সত্ত্বেও ভারত-পাকিস্তান সম্পর্ক (India-Pakistan Ties) পরিচালনার জন্য টেকসই সম্পৃক্ততা এবং নেপথ্য যোগাযোগ অপরিহার্য। তাঁর বই এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর বক্তৃতা থেকে গোপন কূটনীতি, রাজনৈতিক সমঝোতা এবং বিভিন্ন হাই স্টেক সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে লুকোনো মানবিক টানাপোড়েন সম্পর্কে জানা যায়।  

আইডিয়াস অফ ইন্ডিয়া ২০২৬-তে, দুলাত এই অভিজ্ঞতাগুলির কথা তুলে ধরবেন। এই দুই প্রতিবেশী দেশ এখনও শত্রুতার চক্রে আবদ্ধ নাকি বাস্তবসম্মত সম্পৃক্ততার জন্য এখনও কোনও জায়গা আছে - সেই বিষয়ে একটি সম্যক ধারণা মিলবে তাঁর বক্তব্য থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

US-Iran War: ‘ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে’, ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের
‘ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে’, ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের
Humayun Kabir: এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
US-Iran War: US-Iran War: ভারতের পতাকা লাগানো ৩৭টি জাহাজ আটকে হরমুজ প্রণালীতে, কর্মিসংখ্যা ১১০৯
ভারতের পতাকা লাগানো ৩৭টি জাহাজ আটকে হরমুজ প্রণালীতে, কর্মিসংখ্যা ১১০৯
Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল মল্লিক ?
রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল মল্লিক ?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget