এক্সপ্লোর

Afghanistan Pakistan Tension: দুরমুশ করা হচ্ছে পাকিস্তানকে, রাতবিরেতে 'একের পর এক সেনাঘাঁটি দখল করল আফগানিস্তান'

আফগান সেনা মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমির দাবি, এই হামলায় ৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে বন্দি করেছে আফগান সেনা।

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ায় উত্তাপ বাড়ছে। আর এদিকে ভয়ঙ্কর হয়ে উঠছে আফগানিস্তান পাকিস্তানে সংঘাত। হামলা , পাল্টা হামলায় ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। সোমবারই তালিবান সেনা পাকিস্তানের নূর খান এয়ারবেস চূর্ণ কার দাবি করেছিল, আর এবা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সাত-সাতটা এয়ারবেসে হামলা ও দখল নেওয়ার দাবি করল আফগানিস্তান। সোমবার, তালিবান প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, আফগানিস্তানে পাকিস্তান আক্রমণ চালানোর পর   আফগানিস্তান পাল্টা হামলা চালায়।  আফগান  বাহিনীর দাবি, তারা পাকটিকা প্রদেশের সীমান্তে একটি পাকিস্তানি সামরিক সাঁজোয়া ট্যাঙ্ক ধ্বংস করে। 

আফগানিস্তানের সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে প্রকাশ, প্রথমে পাকিস্তানি সেনা  ডুরান্ড লাইন অতিক্রম করে আফগান সামরিক ঘাঁটিতে হামলা চালায়।  এরপরে আফগান সেনা কান্দাহার-বেলুচিস্তান এবং কান্দাহার-খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে শোরবাক, স্পিন বোল্ডাক, মারুফ এবং আর্গিস্তান এলাকায় পাকিস্তানি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।  এছাড়াও, জাবুল-কামারদিন সীমান্ত এবং খোস্ত-মীরানশাহ সীমান্তের কাছেও ট্যাঙ্ক ও ভারী কামান দিয়ে হামলার চালায়। আফগান সেনার দাবি, ৭টিরও বেশি পাকিস্তানি সেনা ঘাঁটি ধ্বংস করেছে তারা।

আফগান সেনা মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমির দাবি, এই হামলায় ৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে বন্দি করেছে আফগান সেনা। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি  দেওয়া হয়নি। সীমান্তে এখনও উত্তেজনা চলছে। 

গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে । পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় বহু তালিবানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আবার পাল্টা দাবি করে তালিবান বলছে, তারা নাকি পাকিস্তানকে দুরমুশ করে ছাড়ছে। তাদের হানায় মারা গিয়েছে বহু পাক সেনা। সোমবার পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটি আক্রমণ করার দাবি করে তালিবানি সেনা। সোমবার সকালে আফগানিস্তানের স্থানীয় কিছু সংবাদমাধ্যম দাবি করে,অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে নুর খান বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারত, সেখানেই হামলা চালায় তালিবান বাহিনী। এমনটাই দাবি করে তারা। এরপর মঙ্গলবার তারা দাবি করে পাকিস্তানের সাতটি সামরিক ঘাঁটি দখল করে ফেলেছে তারা।  আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়, কোয়েটা এবং খাইবার পাখতুনখোয়ার পাকিস্তানি সেনার সদর দফতরেও হামলা চালানো হয়। তবে পাকিস্তান এই বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

US- Iran War: ডলার নয়, লেনদেন হবে চিনা মুদ্রায়! হরমুজ নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগের পথে ইরান?
ডলার নয়, লেনদেন হবে চিনা মুদ্রায়! হরমুজ নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগের পথে ইরান?
Iran US War: ইরানের বিশাল তেলের ভাণ্ডারে US- এর হামলা, পাল্টা আক্রমণ UAE- র গুরুত্বপূর্ণ বন্দরে
ইরানের বিশাল তেলের ভাণ্ডারে US- এর হামলা, পাল্টা আক্রমণ UAE- র গুরুত্বপূর্ণ বন্দরে
UPSC Success Story: সিভিল সার্ভিস ক্র্যাক বিহারের প্রিয়ার, মেয়েকে বোঝা ভাবেননি বাবা!
সিভিল সার্ভিস ক্র্যাক বিহারের প্রিয়ার, মেয়েকে বোঝা ভাবেননি বাবা!
Iran Israel US War: 'হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠান', অন্যান্য দেশকে আর্জি ট্রাম্পের
'হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠান', অন্যান্য দেশকে আর্জি ট্রাম্পের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget