এক্সপ্লোর

Army Helicopter Crash: লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল-সহ ৩ সেনা আধিকারিক

Ladakh Helicopter: দুর্ঘটনায় তিনজনই আহত হলেও বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন। এ ছাড়াও স্থিতিশীলও রয়েছেন। সামান্য চোটের কারণে এই দুই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতা: গত ২০ মে লাদাখের লেহ-র কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনার একটি চিতল লাইট হেলিকপ্টার। এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সেনার মেজর জেনারেল সচিন মেহতা ও দুই পাইলট। জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকালে একটি প্রশিক্ষণমূলক উড়ানের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বাড়িতে 'বেআইনি নির্মাণ', ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ পুরসভার

দুর্ঘটনাগ্রস্ত এই হেলিকপ্টারটি ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারের আধুনিক সংস্করণ 'চিতল'। এই হেলিকপ্টারে ব্যবহৃত হয় TM333B ইঞ্জিন। সেনার তরফেই জানানও হয়েছে যে ওই হেলিকপ্টারে দুই পাইলট ছাড়াও ছিলেন সেনার ডিভিশন কমান্ডার মেজর জেনারেল সচিন মেহতা।

দুর্ঘটনায় তিনজনই আহত হলেও বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন। এ ছাড়াও স্থিতিশীলও রয়েছেন। সামান্য চোটের কারণে এই দুই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মেজর জেনারেল সচিন মেহতার একটি সেলফিও বৈরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দুর্ঘটনার পর স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছে তাঁকে।

যদিও সেনার তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে। কী কারণে দুর্ঘটনা তার তদন্তের জন্য কোর্ট অফ এনকোয়্যারি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে বলে জন গিয়েছে সুত্র মারফত।

ভারতীয় সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই চিতা ও চিতল হেলিকপ্টার। ফরাসি নকশার হেলিকপ্টার Aerospatiale Alouette III-এর উপর ভিত্তি করে তৈরি এই হেলিকপ্টারগুলি লাদাখ, সিয়াচেন ও অরুণাচলের মতো দুর্গম ও উচ্চ পার্বত্য এলাকায় ব্যবহৃত হয়ে আসছে। হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকায় সেনা পরিবহণ, রসদ সরবরাহ, আহত সেনাদের উদ্ধার ও নজরদারির কাজে এই হেলিকপ্টার ব্যবহার হয়।

ভারতীয় সেনার চিতা ও চেতকের মতো হেলিকপ্টারগুলো দীর্ঘ দিন ধরে ব্যবহার হচ্ছে। আর এর ফলে এই ধরনের হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সেই কারণেই ধীরে ধীরে দেশীয় প্রযুক্তিতে তৈরি HAL-এর Light Utility Helicopter (LUH) সেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: 'মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান', বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান', বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee: 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Aditi Munshi: অদিতি মুন্সির পার্টি অফিস থেকে বিপুল ত্রাণসামগ্রী ও ভোট সংক্রান্ত নথিপত্র উদ্ধার, ঘটনাস্থলে BJP বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি
অদিতি মুন্সির পার্টি অফিস থেকে বিপুল ত্রাণসামগ্রী ও ভোট সংক্রান্ত নথিপত্র উদ্ধার, ঘটনাস্থলে BJP বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি
Weather Update: আগামী ২ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি, দমকা হাওয়ার পূর্বাভাস, বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটারে
আগামী ২ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি, দমকা হাওয়ার পূর্বাভাস, বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটারে
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget