BNP জোটের দুরন্ত কামব্যাক ! তবুও বিজয় মিছিল করবেন না খালেদা-পুত্র, কী কারণ দেখালেন?
এই জয় নিঃসন্দেহে পরিবর্তিত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কিন্তু এই জয়ের পর বিজয় মিছিল হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তারেক রহমান এবার আগে থেকেই বলে দিয়েছেন, এবার ভোটে জয় পেলেও কোনও বিজয় মিছিল হবে না।

শেখ হাসিনা দেশছাড়া। খালেদা জিয়া প্রয়াত। দেশের হৃদয়ে নৈরাজ্যের ক্ষত। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার। ২৯৯ আসনের নির্বাচনে ২০০-রও বেশি আসনে এগিয়ে খালেদাপুত্র তারেক রহমানরা। তাই খালেদা পুত্রর ক্ষমতার শীর্ষে বসা এখন সময়ের অপেক্ষা। ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা অবস্থা থেকে একচেটিয়া জয়। তারেক রহমানের হাত ধরে BNP জোটের দুরন্ত কামব্যাক। তাই এই জয় নিঃসন্দেহে পরিবর্তিত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কিন্তু এই জয়ের পর বিজয় মিছিল হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তারেক রহমান এবার আগে থেকেই বলে দিয়েছেন, এবার ভোটে জয় পেলেও কোনও বিজয় মিছিল হবে না।
১৭ বছর পর এক অস্থির পরিস্থিতিতে দেশে ফিরে 'বাংলাদেশ ফার্স্ট' ডাক দিয়েছিলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র, BNP চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে ১ ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানানো, ক্ষমতায় এলে প্রথমেই ১ লক্ষ চাকরির ব্যবস্থা, ভিশন ২০২৩, এমন নানাবিধ ঘোষণা করেছিলেন তিনি। ভোটে দুর্দান্ত ফলের পর সেই তারেক রহমানই জানিয়েছেন, দলের তরফে কোনও বিজয় মিছিল বা বিজয় উৎসব করা হবে না। ২০২৪-এর গণ অভ্যুত্থান এবং কোটা সংস্কার আন্দোলনে যাঁরা নিহত হয়ছেন, তাঁদের স্মৃতিতে
এদিন সমবেত প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। ধীরে ধীরে তা গণ আন্দোলনের চেহারা নেয়। জোরাল হয় শেখ হাসিনার পদত্যাগের দাবি। সেই চাপের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য় হন শেখ হাসিনা। তারপর বাংলাদেশে এই প্রথম নির্বাচন। এই পরিবর্তনকে কেন্দ্র করে বহু মানুষের প্রাণ গিয়েছে। তাই সেই সব রক্তক্ষয়ের কথা মনে করে জয়ের উল্লাসে মিছিল করতে চান না অধুনা বিএনপি প্রধান।
তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে বিশাল জয় পেল BNP জোট
মুখ থুবড়ে পড়ল জামাত-জোট। পদ্মাপারে প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। বাংলাদেশে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। তার মধ্যে ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে BNP জোট। প্রায় দুই তৃতীয়াংশ আসন পেয়ে দু'দশক পর সরকারে গড়তে চলেছে BNP। ঢাকা-১৭ এবং বগুড়া-৬, দুটি আসনেই জয়ী হয়েছেন BNP চেয়ারম্যান তারেক রহমান। অনেক পিছিয়ে থেকে ১০০-র নীচে থামতে হল মূল প্রতিপক্ষ জামাত-জোটকে। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়ে সেভাবে দাগই কাটতে পারল না ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP।























