এক্সপ্লোর

India-Bangladesh Relation : বাংলাদেশে এবার নির্বাচনী লড়াইয়ে পাকিস্তান ও চিনপন্থী দলগুলি, কোন পথে গড়াবে ভারতের সঙ্গে সম্পর্ক ?

Bangladesh News : বাংলাদেশের নাগরিকদের একাংশের কাছে অবশ্য় ভারত এখনও পরিবারের মতোই।

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, ঢাকা : দীর্ঘ প্রতিক্ষার পর ভোট হল বাংলাদেশে। এবার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোন পথে গড়াবে ভারতের সম্পর্ক ? পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বোঝালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। ভারতের সঙ্গে সুসম্পর্ক চান অনেক বাংলাদেশিও।

একটা সময়ে বাংলাদেশে নির্বাচন মানেই ছিল হাসিনা বনাম খালেদা। কিন্তু, তিরিশ বছরে এই প্রথম পদ্মাপাড়ে এমন একটা ভোট হল, যেখানে এই দু'জনের কেউ নেই। খালেদা জিয়া প্রয়াত। আর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশছাড়া। নিষিদ্ধ হওয়ায় ভোটেও লড়তে পারল না তাঁর দল - আওয়ামি লিগ। ভোটে লড়ল তারেক রহমানের দল BNP, জামাতে ইসলামি, NCP অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টির মতো দলগুলি। যারা কেউই ভারতপন্থী তো নয়, বরং অনেক বেশি ভারত-বিরোধী এবং পাকিস্তান ও চিনপন্থী। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভোটের দিকে নজর রয়েছে নয়াদিল্লির। 

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "(বাংলাদেশের) নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত, এটা দেখার জন্য যে জনগণের কী রায় এবং তারপর আমরা সেখানে কী কী বিষয় রয়েছে সেটা দেখব। নির্বাচনের বিষয়ে, আপনি জানেন যে আমাদের অবস্থান কী। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, সর্বব্যাপী এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে।"

BNP এবং জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনই মধুর ছিল না। BNP-জামাতের জোট সরকারের আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। এখানেই আন্তর্জাতিক মহলে যে প্রশ্নটা ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে, তা হল--- ক্ষমতায় তো এদের মধ্য়েই কেউ না কেউ আসবে। তাহলে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে ?

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর বলেন, "আমাদের ভারত সরকারের পক্ষ থেকে নানারকম ইঙ্গিত গেছে যে আমরা BNP-র সঙ্গে সম্পর্ক ভাল রাখতে চাই এবং BNP যদি এই নির্বাচনে জেতে তাহলে কূটনৈতিকভাবে ভারতের দিক থেকে অনেকটা সুবিধা হবে। যদি জামাত জেতে তাহলে ভারতকে সমীকরণটা সেভাবে সাজিয়ে নিতে হবে।" 

বাংলাদেশের নাগরিকদের একাংশের কাছে অবশ্য় ভারত এখনও পরিবারের মতোই। এবিষয়ে BNP চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ BNP নেতা মাহদি আমিন জানিয়েছেন, প্রতিটি সমস্যাই মানুষে-মানুষে যোগাযোগ আরও নিবিড় করে তোলার জন্য একটি সুযোগ হয়ে উঠতে পারে। আমরা এমন সম্পর্ক চাই, যেখানে দুই দেশই সমান এবং ন্যায্য ভাবে উপকৃত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bengal SIR: শিয়রে ভোট,এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
শিয়রে ভোট, এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
US Israel Strikes On Iran: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক
US Israel Strikes On Iran: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক
News Live : যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
PM Modi: কাল প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড, সভার 'থিম' দক্ষিণেশ্বর মন্দির
কাল প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড, সভার 'থিম' দক্ষিণেশ্বর মন্দির
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Embed widget