এক্সপ্লোর

Bangladesh News : ভোটের ৬ দিন আগে ইউনূসের সরকারি বাসভবনের সামনে সংঘর্ষ, তুমুল উত্তেজনা ঢাকায়

Bangladesh Protest : বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের জীবিকার বিষয়টি অবহেলা করছে সরকার।

ঢাকা : মহম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে সংঘর্ষ। বাংলাদেশে সাধারণ নির্বাচনের কয়েক দিন আগেই তুমুল উত্তেজনা ছড়াল রাজধানী ঢাকায়। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা এদিন মুখ্য উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার বাইরে জমায়েত করেন। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। ভোটের ছয় দিন আগে এই ঘটনায় স্বভাবতই চর্চা শুরু হয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার নির্বাচিত সরকার গড়তে চলেছে বাংলাদেশ। এতদিন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা করেছে। এদিকে অবাধ নির্বাচনের লক্ষ্যে ইউনূস-নেতৃত্বাধীন কেয়ারটেকার প্রশাসন গড়া হয়েছে। 

আজ সকালে দেশব্যাপী বিক্ষোভকারীরা শহিদ মিনারে জড়ো হয়ে যমুনার দিকে মিছিল করে নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে অবিলম্বে গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করে। নানা স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের জীবিকার বিষয়টি অবহেলা করছে সরকার। সকাল ১১.৩০ মিনিট নাগাদ বিক্ষোভকারীরা শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনা প্রবেশপথের দিকে অগ্রসর হয়। সেই সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। বিক্ষোভ যাতে বাসভবনে পৌঁছাতে না পারেন তার জন্য ইউনিফর্মধারী বাহিনীও মোতায়েন করা হয়েছিল। সেই সময় সংঘর্ষে অনেকে জখম হয়েছেন বলে খবর।

উত্তেজনা আরও বেড়ে যায় যখন এক সিনিয়র পুলিশ আধিকারিক ডেপুটি কমিশনার মাসুদ আলম প্রতিবাদী আধিকারিককে প্রশ্ন করেন, ভোটে অন্তর্ঘাতের জন্য কি আপনারা যমুনায় এসেছেন ? এক প্রতিবাদী বলেন, 'যদি এভাবে আক্রমণ চালিয়ে যাওয়া হয় তাহলে আমরা ভোট বয়কট করব।' পরে পুলিশ জানায়, তারা বিক্ষোভ সামলানোর চেষ্টা করছিল।

শেখ হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। এতদিন সেই সরকারই দেশ পরিচালনা করছে। যার নেতৃত্বে রয়েছেন মহম্মদ ইউনূস। তারপর থেকে বেশ কিছুদিন ধরে সেখানে নির্বাচিত সরকারের দাবি উঠছিল। এই পরিস্থিতিতে গত বছর ডিসেম্বর মাসে নির্বাচনের ঘণ্টা বাজে বাংলাদেশে। দিনক্ষণ ঘোষণা করে সে দেশের কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ বাংলাদেশে নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশে মোট ভোটার ১২৭.৬ মিলিয়ন। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বাংলাদেশের ৩০০ কেন্দ্রে ভোট পরিচালিত হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে পরিবর্তন যাত্রার থেকে বেশি ভিড় হয়, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে পরিবর্তন যাত্রার থেকে বেশি ভিড় হয়, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
News Live Updates: রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি, রিপোর্ট তলব কেন্দ্রের
রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি, রিপোর্ট তলব কেন্দ্রের
Viral Video: ক্লাসের মধ্যেই ছাত্রীর থেকে 'ম্যাসাজ' নিচ্ছেন প্রধান শিক্ষিকা ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
ক্লাসের মধ্যেই ছাত্রীর থেকে 'ম্যাসাজ' নিচ্ছেন প্রধান শিক্ষিকা ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
Osman Hadi Killed: বাংলাদেশে খুন ওসমান হাদি, বনগাঁ সীমান্ত এলাকায় গ্রেফতার ২ অভিযুক্ত
বাংলাদেশে খুন ওসমান হাদি, বনগাঁ সীমান্ত এলাকায় গ্রেফতার ২ অভিযুক্ত
Advertisement

ভিডিও

T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: অভিষেকের পর হাফসেঞ্চুরি স্যামসনের, ১১ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৭/১, ফাইনালের লাইভ আপডেট
অভিষেকের পর হাফসেঞ্চুরি স্যামসনের, ১১ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৭/১, ফাইনালের লাইভ আপডেট
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Embed widget