এক্সপ্লোর

Bangladesh News: 'পরিস্থিতি ভাল নয়', বাংলাদেশে ভোট চলাকালীনই এই মন্তব্য নেতার! খালেদা-পুত্রকে নিশানা?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী খালেদুজ জামান বলেছেন, "পরিস্থিতি ভাল নয়"

ঢাকা: ২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোট। কে হবেন হাসিনার উত্তরসূরী? এবারের নির্বাচনে লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP। ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে একই কেন্দ্রে ভোট দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারম্যান তারিক রহমান।                                       


বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী খালেদুজ জামান বলেছেন, "পরিস্থিতি ভাল নয় কারণ পোলিং এজেন্ট ছাড়া, আলাদা ঘরে কেউ কাগজপত্র সিল করছে। এটা সম্পূর্ণ হতাশাজনক। আমি কিছু জায়গায় এটি দেখেছি। আমরা আশা করেছিলাম যে জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু যদি এটি ঘটে, তাহলে আমরা কীভাবে আশা করতে পারি..."।  

এদিকে, হাসিনা-হীন বাংলাদেশে ভোটগ্রহণ চলাকালীন বিবৃতি প্রকাশ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগ। বলা হয়েছে, "চলমান নির্বাচন একটি প্রহসন। এই নির্বাচন সংবিধানের পরিপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে।" বিবৃতিতে আওয়ামি লিগের দাবি, "শুধু তাদের দল নয়, উদার ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আরও কয়েকটি দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। 'আওয়ামি' সমর্থক মনে করে অনেক সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে।" 

বিবৃতিতে হাসিনার দলের আরও দাবি, "নির্বাচনকে ঘিরে সহিংসতা বেড়েছে। অনেক নেতা-কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলবন্দি করা হচ্ছে।" সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও এই বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণ নির্বাচন নিয়ে আওয়ামি লিগের দাবি, "জনগণের প্রকৃত মতামত নেওয়ার পরিবর্তে আগে থেকেই ফল নির্ধারণের চেষ্টা চলছে বাংলাদেশে।"

অন্যদিকে, বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার বাধে। ওই কেন্দ্রের প্রার্থী জামাত-প্রধান শফিকুর রহমান। বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা। পরস্পরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ চলে। বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jharkhand News : মর্মান্তিক ! বিয়ের অনুষ্ঠান চলাকালীন গলায় রসগোল্লা আটকে মৃত্যু ব্যক্তির !
মর্মান্তিক ! বিয়ের অনুষ্ঠান চলাকালীন গলায় রসগোল্লা আটকে মৃত্যু ব্যক্তির !
West Bengal News LIVE Updates: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
WB Election 2026: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
West Bengal Assembly Election 2026: প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে
প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget