এক্সপ্লোর

Bangladesh News : হিন্দু পুলিশ অফিসার হত্যায় অভিযুক্ত, ছাত্রনেতা আটক দিল্লির বিমানবন্দরে; ফেরত পাঠানো হল বাংলাদেশে

Bangladesh Student Leader Detained : সূত্রের খবর, আটকের পর, ওই ছাত্রনেতাকে হেফাজতে রাখা হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

নয়াদিল্লি : গত বছর বাংলাদেশে এক হিন্দু পুলিশ অফিসারকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন ! বাংলাদেশ পুলিশ খুঁজছিলেন তাঁকে। অভিযুক্ত সেই বাংলাদেশি ছাত্রনেতাকে এদিন আটক করা হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। অভিযুক্ত ছাত্রনেতার নাম আহমেদ রাজা হাসান মেহদি। পিটিআই সূত্রের খবর, ইউরোপের কোনও গন্তব্যে যাওয়ার জন্য তিনি দিল্লির বিমানবন্দরে এসেছিলেন। অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে শনাক্ত করে ফেলে। বাংলাদেশের হাবিগঞ্জের বাসিন্দা মেহদি। সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরী হত্যার ঘটনায় অভিযুক্ত তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট ঘটেছিল ঘটনাটি। সূত্রের খবর, আটকের পর, ওই ছাত্রনেতাকে হেফাজতে রাখা হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

কী ঘটেছিল ?

থানায় হামলার সময় ওই পুলিশ অফিসার সন্তোষ চৌধুরী নিহত হন। পরে তাঁর মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ৫ অগাস্ট সেই দিন যেদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। সেদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুঠপাটের একাধিক ঘটনা ঘটেছিল। বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে হিংসাত্মক বিক্ষোভ শুরু হওয়ার এক বছরেরও কম সময় আগে সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীর বিয়ে হয়েছিল। হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলায় নিহত হওয়ার তিন মাস পর, চৌধুরীর এক পুত্রসন্তান হয়।

পুলিশ স্টেশনে হামলার দিন, ছাত্র এবং গ্রামবাসী অন্যত্র মৃত্যুর প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করেছিলেন। তাঁরা থানার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ গুলি চালায়, যার ফলে ছয়জন নিহত হন। ক্ষুব্ধ গ্রামবাসী থানা ঘেরাও করেন এবং আগুন ধরিয়ে দেন, যার ফলে বেশ কয়েকজন পুলিশ ভেতরে আটকা পড়েন। রিপোর্ট অনুসারে, সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল।

দেড় বছরের বেশি সময় ধরে নৈরাজ্যের কাল দেখছে বাংলাদেশ। দেখেছে লাগাতার হিন্দু নিধন। সংখ্যালঘুদের নৃশংস রক্তপাত। বাংলাদেশে ভোটের একদিন আগেই বুধবার বাংলাদেশের মৌলবীবাজার জেলায় ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা । বোঝাই যায় , কতটা যন্ত্রণা দিয়ে মারা হয় তাঁকে।  এই ঘটনা ভোটের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে । বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম রতন সাহুয়াকার। চম্পা এলাকার চা বাগানে কাজ করতেন এই ব্যক্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Exclusive : জেলায় জেলায় গ্যাসের হাহাকার, রাজ্য কি ভর্তুকি দেওয়ার কথা ভাবছে ? এক্সক্লুসিভ সাক্ষাৎকার যা জানালেন মুখ্যমন্ত্রী...
জেলায় জেলায় গ্যাসের হাহাকার, রাজ্য কি ভর্তুকি দেওয়ার কথা ভাবছে ? এক্সক্লুসিভ সাক্ষাৎকার যা জানালেন মুখ্যমন্ত্রী...
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
West Bengal News Live: LPG নিয়ে বাড়ছে উদ্বেগ, গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, লাইভ আপডেট
LPG নিয়ে বাড়ছে উদ্বেগ, গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, লাইভ আপডেট
Global Oil Crisis: জ্বালানি সঙ্কট চরমে, নিজেদের সঞ্চয় ভাঙছে জাপান, অন্যদের তেল দেবে টোকিও
জ্বালানি সঙ্কট চরমে, নিজেদের সঞ্চয় ভাঙছে জাপান, অন্যদের তেল দেবে টোকিও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget