এক্সপ্লোর

Bengaluru News: আসছে দ্বিতীয় সন্তান, তার আগে চলছিল 'মেটারনিটি ফটোশুট', এর মাঝেই ডুবে গেল প্রথম সন্তান !

Maternity Photoshoot: সূত্রের খবর, যখন ফটোশুট চলছিল, তখন বাচ্চা ছেলেটি পাশের খেলা করছিল। আচমকাই ওই এলাকায় থাকা একটি জলাশয়ে পড়ে যায় ৩ বছরের ছেলেটি।

Bengaluru News: মর্মান্তিক ! মায়ের মেটারনিটি ফটোশুটের সময় ডুবে গেল ৩ বছরের ছেলে। বেঙ্গালুরুতে ঘটেছে এই দুর্ঘটনা। অসাবধানতায় বাচ্চাটি জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন তরুণী। আগত সন্তানের জন্য উদযাপনে মেতেছিলেন ফটোশুটের মাধ্যমে। তার মাঝেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অসাবধানতায় যুবতীর প্রথম সন্তান জলে পড়ে যায়। 

জানা গিয়েছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্বাতী। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ফটোশুটের মাধ্যমে ধরে রাখতে চেয়েছিলেন কিছু বিশেষ মুহূর্ত। সেই মতোই আয়োজন করা হয়েছিল মেটারনিটি ফটোশুটের। শনিবার ছিল এই ফটোশুট। সেই দিনই ঘটেছে শিউরে ওঠের মতো ওই ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময় যুবতীর স্বামী চরণ বেঙ্গালুরুতে ছিলেন না। 

সূত্রের খবর, যখন ফটোশুট চলছিল, তখন বাচ্চা ছেলেটি পাশের খেলা করছিল। আচমকাই ওই এলাকায় থাকা একটি জলাশয়ে পড়ে যায় ৩ বছরের ছেলেটি। ওই লোকেশনে ছোট একটি জলাশয় ছিল। বাচ্চাটি কখন সেখানে পড়ে গিয়েছে, কেউ বুঝতে পারেননি। সবার নজর এড়িয়ে অসাবধানতায় আচমকাই জলে পড়ে যায় শিশুটি। কেউ কিছু বুঝে উঠে সাহায্যের জন্য বাচ্চাটির কাছে যাওয়ার আগেই জলে ডূবে যায় সে। মৃত্যু হয় বাচ্চা ছেলেটির। উদ্ধার করে চিকিৎসার জন্য বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বাচ্চা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ওই এলাকায় কী ইভেন্ট হচ্ছিল, কীভাবে বাচ্চাটি পড়ে গেল, কেন কারওর নজরেই বিষয়টা এল না - সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ফটোশুট চলাকালীন কোনও ব্যাপারে কোনও অবহেলা করা হয়েছিল কিনা, তাও দেখছে পুলিশ। কোনও সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে নয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কর্মসূত্রে বাচ্চাটির বাবা বিদেশে থাকেন। সম্ভবত আজ সোমবার তাঁর বেঙ্গালুরু ফেরার কথা ছিল। তার আগেই ঘটে গিয়েছে এ হেন মর্মান্তিক ঘটনা। 

বেঙ্গালুরুতে ঘটেছে চমকে দেওয়ার মতো আরেকটি ঘটনা 

ভয়ঙ্কর কাজ করেছেন এক ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার। সেই জন্য গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। অভিযোগ, গ্রাহকদের গয়না আত্মসাৎ করে বন্ধক রেখেছিলেন ওই ব্যক্তি যা একেবারেই বেআইনি। আর যত টাকার এবং যে পরিমাণ সোনার গয়না ওই ডেপুটি ম্যানেজার ব্যাঙ্ক থেকে সরিয়েছেন, তার পরিমাণ শুনলে যে কারওরই চক্ষু ছানাবড়া হবে। ৩.৫ কোটি টাকার গয়না সরিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। প্রায় ২৭৮০ গ্রাম সোনার গয়না বন্ধক রেখেছিলেন তিনি। সূত্রের খবর, জুয়া খেলায় টাকা দেওয়ার জন্যই গ্রাহকদের সোনার গয়না ব্যাঙ্ক থেকে সরিয়ে বন্ধক রেখেছিলেন ওই অভিযুক্ত ডেপুটি ম্যানেজার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget