এক্সপ্লোর

Bengaluru News: জুয়ার টাকা জোগাতে ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকদের গয়না হাতালেন খোদ ডেপুটি ম্যানেজার !

Bengaluru News: সূত্রের খবর, জুয়া খেলায় টাকা দেওয়ার জন্যই গ্রাহকদের সোনার গয়না ব্যাঙ্ক থেকে সরিয়ে বন্ধক রেখেছিলেন ওই অভিযুক্ত ডেপুটি ম্যানেজার। 

Bengaluru News: ভয়ঙ্কর কাজ করেছেন এক ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার। সেই জন্য গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। অভিযোগ, গ্রাহকদের গয়না আত্মসাৎ করে বন্ধক রেখেছিলেন ওই ব্যক্তি যা একেবারেই বেআইনি। আর যত টাকার এবং যে পরিমাণ সোনার গয়না ওই ডেপুটি ম্যানেজার ব্যাঙ্ক থেকে সরিয়েছেন, তার পরিমাণ শুনলে যে কারওরই চক্ষু ছানাবড়া হবে। ৩.৫ কোটি টাকার গয়না সরিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। প্রায় ২৭৮০ গ্রাম সোনার গয়না বন্ধক রেখেছিলেন তিনি। সূত্রের খবর, জুয়া খেলায় টাকা দেওয়ার জন্যই গ্রাহকদের সোনার গয়না ব্যাঙ্ক থেকে সরিয়ে বন্ধক রেখেছিলেন ওই অভিযুক্ত ডেপুটি ম্যানেজার। 

এই প্রতারণার কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ব্যাঙ্কের চিফ ম্যানেজার অভিযুক্ত ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন থানায়। বেঙ্গালুরুর গিরিনগর থানায় অভিযোগ জানানো হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। ওই অভিযোগে বলা হয়েছিল, অভিযুক্ত গ্রাহকদের ২৭৮০ গ্রাম সোনার গয়না ব্যাঙ্কের লকার থেকে সরিয়ে নিয়েছেন এবং এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষে কিছুই জানাননি তিনি। আর ওই গয়না বন্ধক রাখা হয়েছে একটি ফিন্যান্স সংস্থায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং প্রাথমিক ভাবে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা বোঝা যায় যে অনলাইনে জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিলেন ব্যাঙ্কের অভিযুক্ত ডেপুটি ম্যানেজার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি সোনা উদ্ধারের চেষ্টাও চালাচ্ছে তারা। ইতিমধ্যেই ৭০০ গ্রাম সোনা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ এও জানিয়েছে যে ফিন্যান্স কোম্পানিতে গয়না বন্ধক রাখা হয়েছিল, সেখানকার ফিন্যান্সারদের থেকে উপযুক্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাই এরপর আদালতের দ্বারস্থ হবে পুলিশ। আইনি পথে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে পুলিশের তরফে। এর পাশাপাশি গ্রাহকদের উদ্দেশেও বার্তা দিয়েছে পুলিশ এবং তাঁদের বলা হয়েছে ব্যাঙ্কের লকারে রাখা গয়না ঠিকমতো রয়েছে কিনা, তা যেন সকলে দেখে নেন। 

বাড়ির বউকে দেহব্যবসায় নামতে জোর করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন, আত্মঘাতী হন তরুণী  

বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে বেঙ্গালুরুর। একাধিক অপরাধের কথা জানা যাচ্ছে বেঙ্গালুরু থেকে। কিছুদিন আগে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির বউকে 'দেহব্যবসায়' নামতে জোর করেছিলেন স্বামীর পরিবারের লোকজন। আর সেই কারণেই আত্মঘাতী হয়েছেন ২২ বছরের তরুণী, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে কর্নাটকের বিদার জেলায়। অভিযোগ, জোর করে তরুণীকে 'দেহব্যাবসায়' নামাতে চেয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। 

মায়ের আপত্তিকর ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছিল মেয়ে 

সাংঘাতিক ! বেঙ্গালুরুতে এক তরুণীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন তাঁর মা। পুলিশে ২৩ বছরের মেয়ে এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ, মায়ের আপত্তিকর ছবি তুলে তা প্রেমিককে পাঠিয়েছিলেন মেয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: 'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
West Bengal Assembly Election 2026: 'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget