Bengaluru News: সাংঘাতিক ! মায়ের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠানোর অভিযোগ মেয়ের বিরুদ্ধে
Bengaluru News: তরুণীর মায়ের অভিযোগ, মেয়ের ফোনে নিজের এবং তাঁদের আরেক এক মহিলা আত্মীয়র ব্যক্তিগত খুঁজে পেয়েছিলেন তিনি। অথচ কখন, কীভাবে এইসব ছবি তোলা হয়েছে তার কিছুই টের পাওয়া যায়নি।

Bengaluru News: সাংঘাতিক ! বেঙ্গালুরুতে এক তরুণীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন তাঁর মা। পুলিশে ২৩ বছরের মেয়ে এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ, মায়ের আপত্তিকর ছবি তুলে তা প্রেমিককে পাঠিয়েছিলেন মেয়ে। পুলিশের কাছে অভিযোগে মহিলা জানিয়েছেন, মেয়ে ফোন চেয়েছিল এই বলে যে পড়াশোনার কাছে লাগবে। সেই মতো মা-বাবা মোবাইল কিনে দিয়েছিলেন মেয়েকে। মাসখানেক আগে, মা-বাবা টের পান মেয়ে তাঁদের অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে কথা বলছে। এরপর মেয়ের ফোন ঘেঁটে দেখেন মা। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মহিলার। তাঁর অভিযোগ, মেয়ের ফোনে নিজের এবং তাঁদের আরেক এক মহিলা আত্মীয়র ব্যক্তিগত খুঁজে পেয়েছিলেন তিনি। অথচ কখন, কীভাবে এইসব ছবি তোলা হয়েছে তার কিছুই টের পাওয়া যায়নি বলেই দাবি করেছেন মহিলা।
পুলিশের কাছে মহিলা দাবি করেছেন, তাঁর মেয়ে যে শুধু ওইসব ছবি তুলেছে তাই নয়, সেগুলি পাঠিয়েছে তার প্রেমিককেও। এর পাশাপাশি আবার এও জানা গিয়েছে, মেয়েটি নাকি কয়েক সপ্তাহ আগেই ওই ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারিণীর মেয়ে এবং তাঁর স্বামী, দু'জনেরই ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি ফরেন্সিক পরীক্ষার নিরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কেন তরুণীর ফোনে তাঁর মায়ের ব্যক্তিগত ছবি ছিল, কেনই বা তিনি সেগুলি নিজের প্রেমিককে (পরে স্বামী হয়েছেন) পাঠিয়েছিলেন, সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর হতবাক হয়েছেন পুলিশকর্মীরাও। একজন মেয়ে, তাঁর মায়ের সঙ্গে এ হেন আচরণ কীভাবে করতে পারেন, তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন। মহিলা নিজের মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সত্যিই বিস্ফোরক। এই অভিযোগের সত্যতাও যাচাই করে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এই গোটা ঘটনায় তরুণীর স্বামীর কী যোগ, তাও খুব একটা স্পষ্ট নয়। কেন তাঁকেই ওইসব ছবি পাঠানো হয়েছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।























